জুলাই জাদুঘরের নতুন মহাপরিচালক এহসান মাহমুদ
আগামীর সময় প্রতিবেদক

জুলাই জাদুঘরের নতুন মহাপরিচালক সাংবাদিক এহসান মাহমুদ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। আজ বুধবার সরকার তাকে এক বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছে।
এহসান মাহমুদ আগামীর সময়কে বলেন, 'সকলের সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, চর্চা ও গবেষণার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে সাংস্কৃতিক বিদ্যাপিঠের জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হব।'
এহসান মাহমুদের জন্ম মাদারীপুরে। পৈত্রিক নিবাস বরিশালের মুলাদীতে। পেশায় সাংবাদিক হিসেবে এহসান মাহমুদ কাজ করেছেন দৈনিক সমকাল, দেশ রূপান্তর, ভয়েস অব আমেরিকা বাংলা, মানবজমিন, নেত্র নিউজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।
সাংবাদিকতার পাশাপাশি সৃজনশীল সাহিত্যেও এহসান মাহমুদ প্রতিভার ছাপ রেখেছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস একাত্তরের লালমিয়া, কোকিল অসময়ে ডাকিয়াছিল। কবিতা আদিবাসী প্রেমিকার মুখ। প্রবন্ধ ও রাজনীতি স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার: আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ ২০০৯-২০২৩; বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ।




