কোনটি বেশি নিরাপদ ? বোতলজাত পানি না কি কলের পানি?

সংগৃহীত ছবি
আমরা ধরে নিয়েছি অনেকে বোতলজাত পানি পরিষ্কার এবং স্বাস্থ্যের উপযোগী। কিন্তু একটি বার আবার ভাবুন ? আপনি যে বোতলজাত পানি পান করছেন তার বোতলগুলো কোথায় ছিলো এবং এই বোতলগুলোর উঠানামা কোন ধরণে তাপমাত্রার মুখোমুখি হয়েছিল।
প্যাকেজিং মূলত একটি বিজ্ঞাপন হতে পারে কিন্তু সবশেষে বলা যায় বোতলগুলো প্লাষ্টিকের তৈরি এতে আপনি যতই সর্তক হোন কিংবা উৎপাদকরা যা-ই দাবি করে থাক । মাইক্রোপ্লাষ্টিক পানিতে মিশে যেতে পারে এবং আপনার শরীরে তা পৌছাতে পারে।
হার্ভার্ডের ডাক্তার-গবেষক তৃষা পাসরিকা, সম্প্রতি ওয়াশিংটন পোস্টে লিখিত একটি প্রবন্ধে বলেছিলেন যে, ট্যাপের পানি বোতলজাত পানির চেয়ে নিরাপদ বিকল্প হতে পারে।
তার কারণ হিসেবে তিনি মনে করেন .
"যারা বোতলজাত পানির উপর নির্ভরশীল, তারা প্রতি বছর প্রায় লাখ লাখ মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করতে পারেন, যারা মূলত ট্যাপের পানি পান করেন তাদের তুলনায়," তিনি মনে করেন,বোতলজাত পানি পানকারী একজন ব্যক্তি বছরে প্রায় ৯০,০০০ মাইক্রোপ্লাস্টিক কণিকা গ্রহণ করতে পারেন, যেখানে ট্যাপের পানি পানকারীরা মাত্র ৪,০০০ কণিকা গ্রহণ করেন।
তার নিবন্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিলো,
"তাপমাত্রা বাড়লে মাইক্রোপ্লাস্টিক দ্রুত লিক হতে পারে। তাই যদি সম্ভব হয়, গরম গাড়িতে রাখা বোতলজাত পানি পান করা ভালো ধারণা নয়," বিশেষজ্ঞ আরও যোগ করেন। গ্রীষ্মকালে যখন তাপমাত্রা ২৫°C ছাড়িয়ে যায়, এটি বিশেষভাবে সমস্যা তৈরি করে।
প্লাস্টিক পলিউশন কোঅ্যালিশনের মতে, যখন বোতলগুলো ৫০°C বা তার বেশি তাপমাত্রার সংস্পর্শে আসে, তখন তা দ্রুত অ্যান্টিমনি (একটি বিষাক্ত ভারী ধাতু) নির্গত করতে পারে। প্যাকেজিং, স্টোরেজ এবং পরিবহণের সময় এমনকি সংক্ষিপ্ত সময়ের জন্য উচ্চ তাপমাত্রার সংস্পর্শে আসলেই পানি দূষিত হতে পারে, যা আপনি পান করার সময় বুঝতে পারবেন না।



