Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষিত বেকারদের সহায় সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রধানমন্ত্রীর একসঙ্গে পথ চলার বার্তায় ডিএলের সন্তোষ প্রকাশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২২:৫৭
প্রধানমন্ত্রীর একসঙ্গে পথ চলার বার্তায় ডিএলের সন্তোষ প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের মূল্যায়নের পুনঃঅঙ্গীকার এবং আগামীতে একসঙ্গে পথচলার বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত ডেমোক্রেটিক লীগ-ডিএল। একই সঙ্গে প্রধানমন্ত্রীর এমন ইতিবাচক বার্তায় সন্তোষ প্রকাশ করেছে দলটি।

আজ বুধবার রাজধানীর বিজয়নগরে ডিএলের কার্যালয়ে দলটির জাতীয় কমিটির সভায় এই সন্তোষ প্রকাশ করা হয়।

এর আগে গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর শরিকদের সঙ্গে এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

ডিএলের সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের ছাত্রনেতা খোকন চন্দ্র দাস।


আরও পড়ুন

পোশাকশিল্পের বাধা দূর করতে বললেন প্রধানমন্ত্রী

২২ জুলাই ২০২৬


ডিএলের সভাপতি মইনুদ্দীন কাদেরী শওকতের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন— দলের কেন্দ্রীয় সহসভাপতি মো. মাহবুব আলম, সাংবাদিক এস এম জামাল উদ্দিন, সুজন চক্রবর্তী, মো. রেজাউল করিম, সিরাজুল ইসলাম বাবু, এহসানুল কবির দুলাল, সোহেল চৌধুরী, লিটন তালুকদার, সজিব দাস, আসাদুল্লাহ আল গালিব প্রমুখ।

সভায় বলা হয়, বিএনপির নেতৃত্বে সমমনা রাজনৈতিক দলগুলোর দীর্ঘ ১৭ বছরের লড়াই-সংগ্রামের পথ ধরে এবং চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। এরপর একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। সুতরাং কোনো ভুল-বিভেদের কূটচাল, আত্মম্ভরিতা ও বিলাসিতার কারণে যাতে জাতীয় ঐক্য বিনষ্ট এবং জনগণ হতাশ না হয়, সেদিকে সরকারকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি যুগোপযোগী ও জনবান্ধব বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে অভিনন্দন জানানো হয় সভায়।

প্রধানমন্ত্রীডিএল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    ২৩ জুলাই ২০২৬, ০০:০০

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    ২৩ জুলাই ২০২৬, ০০:০৯

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ২৩ জুলাই ২০২৬, ০০:২৭

    advertiseadvertise