Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংস্কৃতি

মিরপুর টাউন হল

২৩ বছরেও কেউ কথা রাখেনি

  • কবে সাংস্কৃতিক কেন্দ্র পাবে মিরপুরবাসী
পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২৩:২৫
২৩ বছরেও কেউ কথা রাখেনি

গ্রাফিকস: আগামীর সময়

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পূর্ব পাশে তাকালেই চোখে পড়ে সিটি করপোরেশনের সারি সারি ময়লার গাড়ি। অথচ আশি-নব্বই দশকেও জায়গাটি ছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখর; নিয়মিত আয়োজন করা হতো নাটক, গান, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। মিরপুরের ঐতিহ্যবাহী টাউন হলের সে চিত্র এখন বিশ্বাস করানোই দায়।

সংস্কৃতিকর্মীরা বলছেন, ২৩ বছর ধরে এখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নে উদ্যোগ নেয়নি কোনো সরকারই। বরং জুলাই অভ্যুত্থানের পর দ্রুত একটি মসজিদ নির্মাণ করে জায়গাটি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

২০২৪ সালের ডিসেম্বরে ওই জায়গায় ‘অপু আমান নাট্য আসর’ আয়োজন করেছিল অপেরা নাট্যদল। দলটির সাধারণ সম্পাদক নাহিদ স্মৃতি আগামীর সময়কে বললেন, ‘আমরা ডিসেম্বরে এখানে অনুষ্ঠান করলাম। এরপর ২০২৫ সালের এপ্রিলে দেখি মুক্তমঞ্চ ভেঙে সেখানে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা হয়। পাশেই তো একটি মসজিদ রয়েছে।’

তারপরও কারা, কী উদ্দেশ্যে এখানে এত দ্রুত মসজিদ নির্মাণ করলেন? কেউ কি জায়গাটি দখলের চেষ্টা করছে— প্রশ্ন নাহিদ স্মৃতির। বিষয়টি নিয়ে অনুসন্ধানের দাবিও জানালেন তিনি।

সাংস্কৃতিক ঐক্য ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহীনের দাবি, টাউন হলের জায়গায় সাংস্কৃতিক কর্মকাণ্ড চিরতরে বন্ধ করতেই পরিকল্পিতভাবে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তিনি বলছিলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর হুট করে এখানে মসজিদ নির্মাণ করা হলো, অথচ আশপাশেই আরও মসজিদ রয়েছে। যদি সত্যিই মসজিদের প্রয়োজন হয়, তবে আরও অনেক জায়গা আছে। কিন্তু এখানে কী উদ্দেশ্যে এটি নির্মাণ করা হচ্ছে, তা খতিয়ে দেখা উচিত।’

জায়গাটিতে কারা মসজিদ নির্মাণ করছে— জানতে চাইলে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন জানালেন, সিটি করপোরেশন নিজেই নির্মাণ করছে মসজিদটি।

সরেজমিনে গেছে, খোলা জায়গাটির মাঝখানে রাখা আছে সিটি করপোরেশনের ময়লার গাড়ি। এক পাশে রয়েছে কর্মচারী ইউনিয়নের কার্যালয়। যে স্থানে একসময় সংস্কৃতিকর্মীরা উন্মুক্ত মঞ্চ তৈরি করে অনুষ্ঠান করতেন, সেখানে এখন নির্মাণাধীন একটি মসজিদ। খোলা জায়গার সামনের সড়কে ফুটপাত দখল করে বসেছে হকারদের দোকান।

মিরপুরের মতো জনবহুল এলাকায় একটি সাংস্কৃতিক কেন্দ্র না থাকায় কিশোর গ্যাংসহ নানা ধরনের অপরাধপ্রবণতা বাড়ছে— দাবি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদের। মিরপুরে অন্তত ১০ লাখ মানুষ ২৩ বর্গমাইল এলাকায় বসবাস করে উল্লেখ করে জানালেন, এখানে মানুষের নিঃশ্বাস নেওয়া কিংবা মুক্তচিন্তা করার মতো কোনো পরিসর নেই। কিশোরদের মধ্যে যে নানা ধরনের অপরাধপ্রবণতা বাড়ছে, তার একটি কারণ হতে পারে সৃজনশীল সংস্কৃতিচর্চার সুযোগের অভাব।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদের ভাষ্য, ‘মিরপুরে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা খুবই জরুরি। যেখানে মানুষ তাদের সৃজনশীল আশা-আকাঙ্ক্ষার প্রকাশ ঘটাতে পারবে। টাউন হল একটা সামাজিক পরিসর। এখানে মানুষ একত্র হয়ে আনন্দ-বেদনা, আশা-আকাঙ্ক্ষা ভাগাভাগি করবেন। এমন একটি জায়গা খুবই প্রয়োজন।’

আরও পড়ুন

সুপারিশ বাস্তবায়ন নেই, পাহাড়ধসে মৃত্যু প্রতিবছর

১০ জুলাই ২০২৬

সংস্কৃতিকর্মীরা ২০২২ সালে আন্দোলন করেছিলেন টাউন হল ফের চালুর দাবিতে। সে সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আতিকুল ইসলাম আশ্বাস দিয়েছিলেন তিন বছরের মধ্যে মিরপুরে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের। এর আগে অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাও দিয়েছিলেন একই আশ্বাস, তবে বাস্তবায়িত হয়নি কোনো উদ্যোগই।

মিরপুরে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তার ভাষ্য, ‘এই দাবিটি বহু বছরের। একসময় যে টাউন হলটি ছিল, সে জায়গায় একটি অত্যাধুনিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। কিন্তু হঠাৎ করে সেখানে মসজিদ কেন নির্মাণ করা হলো, তা খতিয়ে দেখা দরকার। মসজিদ যেমন প্রয়োজন, তেমনি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যও জায়গার প্রয়োজন।’

মিরপুর টাউন হল ফের চালুর কোনো পরিকল্পনা আছে কি না— জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান। বললেন, ‘এ বিষয়ে আমার জানা নেই।’ এদিকে সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন বলে জানিয়েছেন।

যে ইতিহাস হারিয়ে যাচ্ছে

ইতিহাস ঘেঁটে জানা গেছে, ১৯৭৮ সালে মিরপুর ১০ নম্বর সেকশনে তৎকালীন ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে এবং মিরপুর উন্নয়ন কমিটির তত্ত্বাবধানে নির্মিত হয় ‘টাউন হল’। সেখানে নিয়মিত অনুষ্ঠান আয়োজন করত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তবে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ২০০৩ সালে ভেঙে ফেলা হয় ভবনটি। ২০০৫ সালে গ্রুপ থিয়েটার ফেডারেশনের জাতীয় সম্মেলনে মিরপুরে একটি আধুনিক নাট্যমঞ্চ নির্মাণের ঘোষণা দেন তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা। একই বছর ফেডারেশনের ১০ দফা দাবির অন্যতম ছিল একটি ‘আধুনিক নাট্যমঞ্চ’ নির্মাণ। ২০০৭ সালে স্বাধীনতা উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে টাউন হলের ফাঁকা জায়গায় একটি আধুনিক নাট্যমঞ্চ নির্মাণের দাবি জানিয়েছিলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। সেটি শহীদ মুনীর চৌধুরীর নামে করারও প্রস্তাব দিয়েছিলেন তিনি। পরে ২০১৩ সালে গণঅর্থায়নে সেখানে একটি মুক্তমঞ্চ নির্মাণ করেন সংস্কৃতিকর্মীরা। জাতীয় দিবসসহ বিভিন্ন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেখানে। তবে সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখা শুরু হলে জায়গাটিকে বানিয়ে ফেলা হয় ‘ময়লার ডিপো’।

সংস্কৃতিকর্মীরা বলছেন, এই জায়গাটি দখল করার চেষ্টা চলছে অনেক বছর ধরে। একসময় সিটি করপোরেশনের কিছু কর্মকর্তার যোগসাজশে জায়গাটিতে বহুতল বাণিজ্যিক মার্কেট করার পরিকল্পনাও নেওয়া হয়েছিল। কিন্তু সংস্কৃতিকর্মীদের আন্দোলনের কারণে সেটি সম্ভব হয়নি। পরে জায়গাটিতে সিনেপ্লেক্স, নাট্যমঞ্চসহ সংস্কৃতিচর্চার বিভিন্ন সুযোগ-সুবিধাসহ একটি ভবন করার প্রস্তাব করেন।

মিরপুর টাউন হলসাংস্কৃতিক কেন্দ্র
    শেয়ার করুন:
    Advertisement
    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:০০

    চীনের আবাসনখাতে সংকট চলছেই, শেষ হবে কবে?

    চীনের আবাসনখাতে সংকট চলছেই, শেষ হবে কবে?

    ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৪

    advertiseadvertise