Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
আগামীর সময়
নারী ফুটবলে আলোর দিশারি মফিজ উদ্দিন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে হত্যা মামলা, গ্রেপ্তার ইমান কারাগারে

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৮:৫৭
কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে হত্যা মামলা, গ্রেপ্তার ইমান কারাগারে

ছবিঃ আগামীর সময়

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যা মামলা করেছে পুলিশ। এ মামলায় গ্রেপ্তার আসামি মো. ইমান উল্লাহ প্রকাশ মাস্তানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (৫ এপ্রিল) ইমান উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না। একইসঙ্গে তার ১০ দিনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করা হয় আগামীকাল সোমবার।

এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক জুয়েল রানা বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।

মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ৫/৭ জনকে। মামলার পর রবিবার দুপুর পৌনে ১টার দিকে কেরানীগঞ্জের কদমতলী থেকে গ্রেপ্তার করা হয় আসামি ইমানকে। পরে তাকে হাজির করা হয় ঢাকার আদালতে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম আবেদন করেন ১০ দিনের রিমান্ড।

ওই আবেদনে বলা হয়েছে, আসামির ইচ্ছায় ও সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে অগ্নিনির্বাপক ব্যবস্থা না রেখে পরিচালনা করছিলেন কারখানা। সেখানে কাজ করত অপ্রাপ্ত শিশুরা। আসামি ইমান উল্লাহর নেতৃত্বে অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় অবৈধভাবে চলছিল এ কারখানার কার্যক্রম। এ কারণে অগ্নিকাণ্ডে মারা যায় অনেক লোক। গুরুতর আহত হয়ে অনেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আবেদনে আরও বলা হয়, আসামিকে পুলিশ রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদসহ তাকে নিয়ে অভিযান পরিচালনা করলে এ ঘটনার আসল রহস্য উদঘাটন সম্ভব। এছাড়া অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহসহ রয়েছে গ্রেপ্তারের সম্ভাবনা। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং এ হত্যা মামলার ঘটনায় ব্যবহৃত বিপজ্জনক দাহ্য পদার্থ উদ্ধারের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড অত্যন্ত প্রয়োজন।

মামলার সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ থানাধীন প্রোপাইটর মো. আকরাম উল্লাহ আকরামের মালিকানাধীন মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে উদ্ধার অভিযান চালিয়ে ৬ জনের মৃতদেহ পাওয়া যায়।

মামলাআগুনকেরাণীগঞ্জইমান উল্লাহ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৬ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    কুরাসাও
    ০
    আইভরি কোস্ট
    ০
    ২৬ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইকুয়েডর
    ০
    জার্মানি
    ০
    ২৬ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    জাপান
    ০
    সুইডেন
    ০
    ২৬ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    তিউনিশিয়া
    ০
    নেদারল্যান্ডস
    ০
    ২৬ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    তুরস্ক
    ০
    যুক্তরাষ্ট্র
    ০
    ২৬ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    প্যারাগুয়ে
    ০
    অস্ট্রেলিয়া
    ০
    ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম

    ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম

    ২৬ জুন ২০২৬, ০০:০২

    প্রধানমন্ত্রীর সফরে কি সংকট কাটবে

    প্রধানমন্ত্রীর সফরে কি সংকট কাটবে

    ২৬ জুন ২০২৬, ০০:১৩

    ‘মানবিকতা কোথায়? মৃত্যুপথযাত্রীর সব নিয়ে গেল’

    ‘মানবিকতা কোথায়? মৃত্যুপথযাত্রীর সব নিয়ে গেল’

    ২৬ জুন ২০২৬, ০০:২৩

    গান ও স্মৃতিচারণে প্রকাশক মহিউদ্দিন আহমেদকে স্মরণ

    গান ও স্মৃতিচারণে প্রকাশক মহিউদ্দিন আহমেদকে স্মরণ

    ২৬ জুন ২০২৬, ০০:২২

    বিশ্বকাপে ভারতের কাছে সহজ হার বাংলাদেশের

    বিশ্বকাপে ভারতের কাছে সহজ হার বাংলাদেশের

    ২৬ জুন ২০২৬, ০০:২৫

    মহররমের মহিমা ও আশুরার তাৎপর্য

    মহররমের মহিমা ও আশুরার তাৎপর্য

    ২৬ জুন ২০২৬, ০০:১২

    টাকা ওড়ে মশা মরে না

    টাকা ওড়ে মশা মরে না

    ২৬ জুন ২০২৬, ০০:১২

    আট বছরের নিঃসঙ্গতা

    আট বছরের নিঃসঙ্গতা

    ২৬ জুন ২০২৬, ০০:১২

    advertiseadvertise