Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
অভাবেও সবুজ দেশ গড়ছেন বিষ্ণু হাজরা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

বাবা ও মেয়েকে হত্যা

পৃথক মামলার ডেথ রেফারেন্স শুনানি একই বেঞ্চে করার আবেদন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২২:২৯
পৃথক মামলার ডেথ রেফারেন্স শুনানি একই বেঞ্চে করার আবেদন

গ্রাফিকস: আগামীর সময়

খুলনায় লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগাপাড়া এলাকায় ২০১৫ সালে বাবাকে হত্যা এবং ধর্ষণের পর মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার ডেথ রেফারেন্স ও আপিল আবেদন হাইকোর্টের একই বেঞ্চে শুনানি করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে বাদিপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টে এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ইমাম হোসেন তারেক।

আজ বুধবার ডেথ রেফারেন্সগুলো শুনানির জন্য আসলে এখতিয়ার না থাকায় বাবা হত্যার মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ।

মামলার এজাহার থেকে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর খুন হন খুলনার লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগাপাড়া এলাকার ইলিয়াস চৌধুরী ও তার মেয়ে পারভীন সুলতানা। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ইলিয়াস চৌধুরীর ছেলে রেজাউল আলম চৌধুরী।

আরও পড়ুন

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স নথি পাঠানো হলো উচ্চ আদালতে

০৯ জুন ২০২৬

মামলা দায়েরের পর লিটন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। স্বীকারোক্তিমূলকমূলক জবানবন্দীতে লিটন বলেছেন, ‘পারভীনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।’ তারপর নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে আরো একটি মামলা দায়ের করা হয়। ঘটনার মিল থাকা ও আসামি একই হওয়ায় দুটি মামলারই বিচার হয় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।

দুটি মামলাতে রায় হয় ২০১৯ সালের ১৬ জুলাই। বাবা হত্যার ঘটনায় আসামি মোহাম্মদ লিটন, সাইফুল ইসলাম, আবু সাঈদ, আজিজুর রহমান পলাশ ও শরীফুল ইসলাম নামে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩।

পৃথক রায়ে পারভীন সুলতানাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামি মোহাম্মদ লিটন, সাইফুল ইসলাম, আবু সাঈদ, আজিজুর রহমান পলাশ ও শরীফুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন একই ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন লিটন, সাইফুল ও আবু সাঈদ। বাকি দুজন পলাতক।

নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য আসে হাইকোর্টে। পাশাপাশি গ্রেপ্তার হওয়া আসামিরা করেন জেল আপিল।

এদিকে রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যার ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদন্ডাদেশ অনুমোদন এবং একই রায় হতে উদ্ভূত জেল আপিল দ্রুত শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। সে অনুসারে হাইকোর্টের বিশেষ বেঞ্চে বুধবার পারভীন সুলতানা হত্যার মামলাটি শুনানির জন্য আসে।

ঘটনার মিল থাকায় বাবা হত্যার মামলাটিও আসে এই বেঞ্চে। কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদন্ডাদেশ ছাড়া অন্য কোনো মামলা শুনানি করার এখতিয়ার না থাকায় বাবা হত্যার মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্ট বেঞ্চ। এমন পরিস্থিতিতে মামলা দুটি একই বেঞ্চে শুনানি করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে বাদিপক্ষ।

আদালতহাইকোর্ট
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    স্বাধীন বেলুচিস্তান এখন পর্যন্ত ফেসবুকের কল্প-গল্প

    স্বাধীন বেলুচিস্তান এখন পর্যন্ত ফেসবুকের কল্প-গল্প

    ১৬ জুলাই ২০২৬, ০০:১৮

    জুলাই শহীদদের ত্যাগের পথ ধরে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    জুলাই শহীদদের ত্যাগের পথ ধরে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    ১৬ জুলাই ২০২৬, ০০:১৭

    যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

    যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

    ১৬ জুলাই ২০২৬, ০১:০৭

    সাত ঘণ্টার মার্কিন হামলার জবাবে ইরানের আট দফা পাল্টা আঘাত

    সাত ঘণ্টার মার্কিন হামলার জবাবে ইরানের আট দফা পাল্টা আঘাত

    ১৬ জুলাই ২০২৬, ০১:১২

    advertiseadvertise