পুলিশের শীর্ষ ১৩ কর্মকর্তাকে বদলি

গ্রাফিকস: আগামীর সময়
বদলি করা হয়েছে পুলিশের শীর্ষ ১৩ কর্মকর্তাকে। আজ বুধবার তাদের বদলির প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা।
প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দারকে করা হয়েছে বরিশাল রেঞ্জের ডিআইজি।
এমআরটির পুলিশ সুপার কানিজ হোসেন জাহানকে এপিবিএনের পুলিশ সুপার করা হয়েছে।
এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) জেরিন আখতারকে করা হয়েছে টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)।
এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) জাহাঙ্গীর আলমকে বদলি করা হয়েছে নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে।
এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এহসান সাত্তারকে বদলি করা হয়েছে খুলনা পিটিসির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে।
অপর এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছছের হোসেনকে করা হয়েছে বিপিএর অতিরিক্ত ডিআইজি।
হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে করা হয়েছে এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)।
হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে বদলি করা হয়েছে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে।
পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে করা হয়েছে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার।
এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে।
র্যাবের অতিরিক্ত ডিআইজি ছালেহ উদ্দিনকে করা হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি।
জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।




