প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
অনলাইন ডেস্ক

ছবি: ভিডিও থেকে নেওয়া
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকাল ৪টার পরে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন তিনি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা ও নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
আজ মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার জন্য ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। মন্ত্রী হিসেবে মনোনীতদের মধ্যে ২৩ জন সংসদ সদস্য এবং দুজন টেকনোক্র্যাট রয়েছেন।



