মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন মির্জা আব্বাস

ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩ (বি)-এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্নলিখিত ব্যক্তিদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ করেছেন।
মির্জা মির্জা আব্বাস ছাড়াও আরও ১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।
তারা হলেন:
মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা: নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা: হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।



