Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সচিবালয় ঘেরাও কর্মসূচি ডেকেও মাঠে নামেননি শিক্ষার্থীরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২১:২০
সচিবালয় ঘেরাও কর্মসূচি ডেকেও মাঠে নামেননি শিক্ষার্থীরা

ফাইল ছবি

বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে সচিবালয় ঘেরাও করা হবে বলে কর্মসূচি দেন আন্দোলনত এইচএসসি শিক্ষার্থীরা। মন্ত্রীর পদত্যাগ ছাড়াও ৬ দফা কর্মসূচি ছিল তাদের।

তবে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের কোথাও কর্মসূচি বাস্তবায়নের পক্ষে মাঠে নামতে দেখা যায়নি শিক্ষার্থীদের। এদিন সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আন্দোলনকারীদের কোনো তৎপরতা চোখে পড়েনি। ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই দিনভর রাজপথ শান্ত ও যান চলাচল স্বাভাবিক ছিল।

রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, নীলক্ষেত ও পল্টন মোড় ছিল অন্যান্য কর্মদিবসের মতোই। সাধারণ মানুষের ব্যস্ততা ও যানবাহন চলাচল ছিল নিয়মিত। কোথাও কোনো অতিরিক্ত পুলিশি ব্যারিকেড বা জলকামান মোতায়েন রাখতে দেখা যায়নি, তবে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও সতর্কাবস্থান ছিল।

হঠাৎ করে কর্মসূচি ডেকেও কেন শিক্ষার্থীরা রাজপথে না নামার কারণ হিসেবে কয়েকজন শিক্ষার্থী জানান, শিক্ষামন্ত্রী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্নের জন্য সবাইকে নম্বর দেওয়া এবং বুধবার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নপত্র তুলনামূলক সহজ করায় সাধারণ শিক্ষার্থীরা সন্তুষ্ট হয়। এতে মাঠ আন্দোলন করার মতো ইস্যু ছিল না।

মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রীর আন্দোলনে উসকানির অভিযোগ

আন্দোলনের সময় উত্তরায় মাইলস্টোন কলেজের ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যবহার করে সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে গতকাল এই ডায়েরিটি করেন।

জিডির বিবরণ থেকে জানা যায়, রুবাইয়া মেহজাবিন সুহি নামের এক ছাত্রী মাইলস্টোন কলেজের ইংরেজি মাধ্যমে বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতি সাপেক্ষে তাকে মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই।

সম্প্রতি প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষার্থী মাইলস্টোন কলেজের আইডি কার্ড ব্যবহার করে চলমান আন্দোলনে সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি মাইলস্টোন কলেজের শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের ভুয়া পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে তুরাগ থানা পুলিশ জানিয়েছে, ডায়েরিটি নথিভুক্ত করে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য সাব-ইন্সপেক্টর আরিফুল ইসলাম রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য একটি সূত্র দাবি করছে, প্রশাসনের পক্ষ থেকে অনানুষ্ঠানিক সমঝোতা অথবা কঠোর ব্যবস্থার বার্তা পাওয়ার পর আয়োজকরা শেষ মুহূর্তে কর্মসূচি থেকে সাময়িকভাবে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকতে পারে এমন শঙ্কায় অভিভাবক ও শিক্ষকরাও তাদের সন্তানদের মাঠে নামতে দেননি।

সচিবালয়শিক্ষার্থীসায়েন্স ল্যাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের