Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানির ঘটনায় বিবৃতি অধিকারের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২২:২৫
সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানির ঘটনায় বিবৃতি অধিকারের

সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিষ্ঠাতা সদস্য ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খানের হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে অধিকার। সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আদিলুর রহমান খান নেপালের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য গত ২ মার্চ নেপালের উদ্দেশে যাত্রার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশনে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ জিজ্ঞাসাবাদের নামে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে হয়রানি করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি এন্ট্রির মাধ্যমে তাকে বর্হিগমনের ক্লিয়ারেন্স দেয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আদিলুর রহমান খানকে হয়রানির এই সংবাদটি বিভিন্ন পত্রিকায় ছাপা হয়। কিন্তু কয়েকটি পত্রিকা আদিলুর রহমান খান কূটনৈতিক লাল পাসপোর্ট ব্যবহার করায় এই সমস্যা তৈরি হয়েছে বলে যে সংবাদ পরিবেশন করে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আদিলুর রহমান খান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার লাল পাসপোর্ট বাতিল করিয়েছেন। নেপাল যাত্রার সময় তিনি সাধারণ পাসপোর্ট বহন করছিলেন এবং সাধারণ গেট ব্যবহার করে ইমিগ্রেশনে উপস্থিত হন।

‘কর্তৃত্ববাদী হাসিনা সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘন বন্ধের জন্য সোচ্চার থাকায় আদিলুর রহমান খান প্রতিবার বিদেশ গমনের সময় ইমিগ্রেশনে হয়রানির শিকার হতেন। এই সময় তাকে ঘণ্টার পর ঘণ্টা ইমিগ্রেশনে আটকে রাখা হতো। বর্তমানেও তার প্রতি এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য এবং উদ্বেগের বিষয়’, বিবৃতিতে উল্লেখ করেছে অধিকার।


এতে বলা হয়েছে, ‘চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশে মানবাধিকার কর্মীর প্রতি এ ধরনের হয়রানি মেনে নেওয়া যায় না।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘অধিকার মনে করে, শেখ হাসিনার আমলে যেসব মানবাধিকার কর্মী এবং সাংবাদিকের বিরুদ্ধে বিমানবন্দরে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল; তাদের বিষয়ে বর্তমান সরকারকে দায়িত্ব নিয়ে হয়রানিমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে হবে। আদিলুর রহমান খান নেপালের নির্বাচন পর্যবেক্ষণ শেষে দেশে ফিরে আসবেন। আদিলুর রহমান খানসহ সাধারণ নাগরিকদের বিরুদ্ধে যাতে আর কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে অধিকার।’

আদিলুর রহমানঅধিকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে