Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

কী জানি

agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৩১
কী জানি

অন্ধকার ঘর। ডিজিটাল ঘড়ি বলছে এখন ২০৬৪ সাল। ঘুম ভাঙল ভয়ংকর বিকট শব্দে। কী বিপদ! বিছানা থেকে উঠতেই চোখে পড়ল হুবহু নিজের মতো একজন। গলাফাটা চিৎকার করছে কানের কাছে দাঁড়িয়ে। ওঠো তাড়াতাড়ি! সিস্টেম আপডেট লাগবে! কল্পনা নয়, আজ থেকে বছর ত্রিশেক পর নাকি এটাই হবে মানুষের বর্তমান পৃথিবীর নতুন বাস্তবতা। অবিকল নিজের মতো আরেকজন ক্লোন মানব বানাবে সেই দুনিয়ার মানুষগুলো।

যাদের হালচাল, চলন-বলন-চেহারা সবই হবে মালিকের মতো। নাম হবে ‘জম্বি’ ক্লোন! তখনকার সবার সঙ্গেই নাকি থাকবে এমন এক সাথী। এমনই এক ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়ার ইউএনএসডব্লিউ বিশ্ববিদ্যালয়ের এআই ইনস্টিটিউটের প্রধান গবেষক টোবি ওয়ালস। এ নিয়ে ২০২৪ সালে ‘লাইফ ইন ২০৬৪’ শিরোনামে একটি প্রতিবেদন করেছে এবিসি নিউজ।

আকার-আকৃতি তো বটেই, চিন্তাভাবনা, কথা বলার ধাঁচ সব হবে একই রকম। ওয়ালসের বিশ্বাস, সামনের দুনিয়ায় নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্টের জনপ্রিয়তা থাকবে অনেক। সবার থাকবে একটি জোড়া। ডিজিটাল জোড়া। ছায়ার মতো থাকবে পাশে পাশে। জরুরি কথা বলতে হবে ফোনে কিন্তু ইচ্ছা নেই? কোনো সমস্যা নেই। নিজের পোষা জম্বি বলবে সে কথা। দাপ্তরিক বা বাণিজ্যিক কাজ, কিংবা টেবিলের ওপর এক গাদা ফাইল; পকেটে বাজারের ফর্দ, এরই মধ্যে আবার খবর এলো যেতে হবে আত্মীয়ের বাড়ি! কোনো চিন্তা নেই। কাজ ভাগাভাগি করে নেবে ব্যক্তি ও তার ক্লোন। নিজের জন্য পছন্দের কাজটি রেখে বাকিগুলো সঙ্গী রোবটকে দিয়ে দিলেই খতম! নিমিষে সব কাজ একসঙ্গে শেষ। মাঝে মাঝে শুধু চার্জ দিতে হবে ক্লোন মানবেকে। আপডেট করতে হবে তার সফটওয়্যার।

কিন্তু এই ‘জম্বি’ পাশে থাকলে কে আসল কে নকল তা নিয়েও তৈরি হবে সংশয়! ভবিষ্যৎবিদ মার্ক পেসচের বিশ্বাস ২০৬৪ সালে এমন পরিস্থিতি হবে যে, সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারবেন না কেউ। চারদিকেই থাকবে তথ্য আর তথ্য। জোড়া আর জোড়া। একই দশা হবে মানুষেরও। হয়তো মানুষই হবে সবচেয়ে ‘ফেক’! নকল!

কী জানিডিজিটাল গড়িক্লোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    advertiseadvertise