Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

অথচ

agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৫৯
অথচ

গ্রাফিকস: আগামীর সময়

যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় পড়ে আছে একদল নারী-পুরুষ। সঙ্গে তাদের শিশুসন্তান। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দাবি, তারা অনুপ্রবেশকারী বাংলাদেশি। তাদের ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, ‘না, তারা বাংলাদেশি নয়। বরং জোর করে তাদের ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে।’ অথচ ঠেলা-ধাক্কা খাওয়া সে মানুষগুলো জানে না, কোথায় তাদের আসল ঠিকানা?

ভারতের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে তাদের জড়ো করা হয়েছে সীমান্তে। এরপর চলে পুশইন ও পুশব্যাকের  রাজনীতি। অথচ নিরুপায় সে মানুষগুলোর পেটে ক্ষুধা, গলায় তেষ্টা, চোখে ভয়— সেদিকে খেয়াল নেই কারও।

সীমান্তরেখার এই মানবেতর ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জোছনাকুমারী’ উপন্যাসের কথা। লেখক সেখানে কিছু প্রশ্ন রাখেন রূপক অর্থে, যা আজও অমীমাংসিত। ‘জোছনাকুমারী কি সত্যিই এক জোছনাকুমারী? মায়া দিয়ে গড়া যার শরীর, যাকে ধরতে-ছুঁতে পারে না কেউ? মাঝেমাঝে মানুষের মধ্যে নেমে এসে সে পরীক্ষা করে মানুষের স্নেহ-মমতা-দয়া আর ভালোবাসা, আর প্রতিবারই ফিরে যায় দুই চক্ষে অশ্রু নিয়ে?’ বেনাপোলের রঘুনাথপুর ও সাদীপুর নো ম্যানস ল্যান্ডের খোলা আকাশে সূর্য ওঠে, ডুবে যায় অস্তাচলে। গোধূলি শেষে জ্বলে সন্ধ্যা তারা, পাশে জ্বলজ্বলে চাঁদ। অথচ সেই আকাশ ঢেকে আছে অনিশ্চয়তার কালো মেঘে। বিপন্ন মানুষগুলো জানে না, আর কিছুক্ষণ পরের কথা। তারা জানে না, আদৌ বেঁচে থাকবে কি না?

সীমান্তকেন্দ্রিক রাজনীতি নতুন নয়। তবে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার বদলের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে অনেক কিছু। ঘোষণা আসে, ‘বাংলাদেশ থেকে আসা নথিপত্রহীন অনুপ্রবেশকারীদের মোকাবিলা করাই হবে তাদের প্রধান অগ্রাধিকার।’

এরপরই ক্রমশ তাপ উঠছে বর্ডার লাইনে। বাংলাদেশ সরকারের কড়া জবাব, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে ভারত সরকার কোনো তালিকা পাঠালে আইন অনুযায়ী রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া অনুসরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো তালিকা আসেনি। এভাবেই চলছে দুই দেশের রাষ্ট্র পরিচালকদের কথা ছোড়াছুড়ি। অথচ বলির পাঁঠা সেই অসহায় মানুষ। সীমান্তের কাঁটাতারে দাঁড়িয়ে তাই শক্তি চট্টোপাধ্যায় যেন শোনাতে চাচ্ছেন তার ‘দাঁড়াও’ কবিতাটি।

‘মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও

মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও

মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।’

যশোরবেনাপোলসীমান্তবিএসএফঅথচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না