Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

হতেও পারে

বিবিধ ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৩৩
হতেও পারে

গ্রাফিকস: আগামীর সময়

সাল ২১০০। শহরের আকাশে মেঘের মধ্যে সুউচ্চ দালান। রাস্তায় শোঁ শোঁ করে চলেছে চালকবিহীন গাড়ি। প্রতিটি শহুরে মানুষের হাতে হালের উন্নত প্রযুক্তি। তবে ভবিষ্যৎ এই নগরীর অলিগলিতে মানুষের সমাগম সীমিত। নেই শহর নিয়ে অযাচিত কৌতূহল, উন্মাদনা। কারণ সবাই-ই ছোট, বড়, নতুন, পুরনো কোনো না কোনো শহরের বাসিন্দা। গ্রামীণ জনপদ বলে কিছু নেই। এমনই নাকি হবে ভবিষ্যতের লোকালয়। চিরতরে বিলুপ্ত হয়ে যাবে গ্রাম। সব তখন শহর!

কোনো সায়েন্স ফিকশন শহরকেন্দ্রিক গল্প নয় এটি। বরং চলতি বছরের জুন মাসের একটি গবেষণায় উঠে এসেছে অদূর ২১০০ সালের এই ভবিষ্যৎধর্মী চিত্র। আগামীর বিশ্বের মানুষ কোথায়, কীভাবে বসবাস করবে তা জানতেই যৌথভাবে গবেষণাটি করে অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক গবেষণা সংস্থা কমপ্লেক্সিটি সায়েন্স হাব এবং সুইজারল্যান্ডের ইটিএইচ বিশ্ববিদ্যালয়।

নতুন এই গবেষণায় বৈশ্বিক বিশ্লেষণ থেকে ইঙ্গিত পাওয়া যায়, বড় শহরগুলোর বিস্তার হয়তো অব্যাহত থাকবে, তবে তা বর্তমানের অনেক পূর্বাভাসের তুলনায় হবে ধীরগতিতে। কয়েক দশক ধরেই শহর নিয়ে পূর্বাভাসে বলা হয়, বড় শহরগুলো আরও বড় হবে, মেধা ও কর্মসংস্থানকে নিজের দিকে টেনে নেবে এবং ছোট এলাকাগুলোর সঙ্গে তাদের ব্যবধান ক্রমশ বাড়িয়ে চলবে। তবে এই নতুন গবেষণা বলছে, এই ধারার থাকতে পারে একটি সময়সীমা বা সমাপ্তি। আর সেই সময়টিই মনে হয় নির্ধারণ করে দেবে, আগামী শতাব্দীর জন্য বিশ্ব কীভাবে পরিকল্পনা সাজাবে। ভবিষ্যতে প্রতিটি দেশের উন্নয়ন এবং নগরায়ণে কমে আসবে ‘মেগাসিটি’র বৃদ্ধি ও প্রভাব। এ বিষয়ে গবেষকদের ধারণা, ২১০০ সালে বিশ্বের জনসংখ্যার প্রায় ৩৮ শতাংশ মানুষ বসবাস করবে শহরে। এটি নিঃসন্দেহে এক অত্যন্ত নগরায়ণনির্ভর ভবিষ্যতের পূর্বাভাস। তবে শহরকেন্দ্রিক সাম্প্রতিক প্রবণতাগুলো ক্রমে কমে আসায় ভবিষ্যতে যে পরিস্থিতি তৈরি হবে, তা বর্তমানে শহর নিয়ে সব অনুমানের চেয়ে অনেক কম। গবেষণার ফল অনুযায়ী, শতাব্দীর শেষ নাগাদ ১০ লক্ষাধিক বাসিন্দার শহরে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৪৫ কোটি কম হবে। বিষয়টিকে নগরজীবনের একটি চক্র হিসেবে বর্ণনা করেছেন গবেষকরা। তাদের মতে শুরুর দিকে বড় শহরগুলো দ্রুত এগিয়ে যায়। তবে পরে সেই বাড়তি সুবিধা আর থাকে না এবং বিভিন্ন আকারের শহরগুলোর মধ্যে প্রবৃদ্ধি আরও ছড়িয়ে পড়ে।

 

প্রযুক্তিসায়েন্স ফিকশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?