ছড়া
ভাল্লাগে না
নূর সিদ্দিকী

ছবি এঁকেছেন রজত
কিছুই যে আজ ভাল্লাগে না
আজকে কেন কাল লাগে না
নীলকে কেন লাল লাগে না
তিলকে কেন তাল লাগে না
গাড়ির কেন পাল লাগে না
কিছুই যে আজ ভাল্লাগে না
কালকে সবই ছিল ভালো
রাতেও ছিল বেজায় আলো
ফড়িং ছিল দোয়েল ছিল
ময়না ঘুঘু কোয়েল ছিল
স্বপ্ন ছিল ঘুমের দেশে
পরীরা সব নাচতো এসে
ওসব আজকে গেল কই
ওসব ছাড়া কেমন করে রই!




