Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

একটি কিউট কুকুরছানা

দন্ত্যস রওশন
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:২৫
একটি কিউট কুকুরছানা

অলংকরণ করেছেন রজত

একের পর এক বিপদে পড়েছিল আদুরে এক কুকুরছানা। কী হলো শেষ পর্যন্ত। জানতে হলে পড়ো এই গল্প। লিখেছেন দন্ত্যস রওশন

কুকুরছানাটি দৌড়ে উপরে উঠে যায়। দশটা সিঁড়ি ভেঙে একদম উপরে, ছাদের উপর। এদিক-ওদিক তাকায়। আকাশের দিকে তাকিয়ে বলে, ‘কী সুন্দর আকাশ!’

ছাদে কুকুরছানা আনন্দে লাফালাফি করছে। একটা কাক বসেছিল পানির ট্যাঙ্কের উপর। উড়ে এসে কুকুরছানার লেজে ঠোকর দেয়। এতে বেশ মজা পায় ছানাটি। তার লাফানো আরও বেড়ে যায়।

হঠাৎ একটা বাজপাখি উড়ে এলো। কুকুরছানার উপর হামলা করল। ধারালো পায়ের নখ দিয়ে খামচে ধরল তাকে। তারপর উড়িয়ে নিয়ে গেল আকাশের অনেক উপরে।

ছানাটি চিৎকার করে কাঁদতে থাকে। বলে, ‘বাঁচাও বাঁচাও! আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও।’ কাকটা কা কা করতে থাকে।

সেই সময় আকাশে উড়ছিল একটি ঈগল পাখি। সে বলল, ‘বাজপাখি, ছানাটিকে তাড়াতাড়ি ছেড়ে দে। তা না হলে তোর খবর আছে!’

ঈগল বাজপাখির লেজ কামড়ে ধরে। পিঠে ঠোকর দেয়। ঈগলের সঙ্গে বাজপাখি পারল না। সে কুকুরছানাকে ছেড়ে দিল।

কুকুরছানাকে ঈগল বলল, ‘এবার তুমি আমার পিঠে এসে বসো।’ ছানাটি এবার ঈগলের পিঠে গিয়ে বসে। সে আকাশের দিকে তাকিয়ে বলে, ‘কী সুন্দর মেঘ!’

বেশ কিছুক্ষণ ওড়ার পর ঈগল নেমে গেল একটা বনে। ঈগল আদর করেই তার পিঠ থেকে নামিয়ে দিল তাকে। বলল, ‘আমরা কাছাকাছি এসে পড়েছি।’

চারদিকে ঘন বন। কুকুরছানা কোনদিকে যাবে বুঝতে পারছে না। কাঁদতে শুরু করে সে। তার চোখে পানি চলে এলো। চিৎকার করে বলল, ‘বাঁচাও বাঁচাও! আমি আমার মায়ের কাছে যাব।’

একটি হরিণের বাচ্চা ছুটে এলো। বলল, ‘কেঁদো না। আমি তোমাকে সাহায্য করতে পারি। এসো আমার সঙ্গে।’

কুকুরছানা হরিণের পিছনে পিছনে ছুটল। কুকুরছানা বলল, ‘এখানে কোনো ঘরবাড়ি নেই। তোমরা থাকো কোথায়?’

এই কথা শুনে হরিণের বাচ্চা হাসে। বলে, ‘কুকুররা ঘরবাড়িতে থাকে। আমরা থাকি বনে।’

বন শেষ হয়েছে। একটা রাস্তা দেখিয়ে হরিণছানা বলে, ‘ওই দিকে যাও। তোমার মাকে পেয়ে যাবে।’

কুকুরছানার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে। সামনে পড়ে একটা মুদি দোকান। সে মুদি দোকানিকে বলল, ‘আমাকে একটু বিস্কুট দেবেন?’

দোকানি লাঠি উঁচু করে ধরে। সেটা দেখে ভয়ে কুকুরছানা দৌড়ে পালায়।

কোথা থেকে যেন একটা লোক ছুটে আসে । রেগে গিয়ে বলে, ‘কুকুর-বিড়ালকে শেষ করে দিতে হবে। ওরা আমার অনেক ক্ষতি করেছে।’

কুকুরছানা ভয়ে দৌড় দেয়। তার পিছনে পিছনে লোকটাও ছুটে যায়। সে তার লাঠি দিয়ে মারল এক বাড়ি। অমনি কুকুরছানার একটা পা গেল ভেঙে।

ছানাটি হাঁটতে পারছে না। কিছুক্ষণ পর মা কুকুরটি ছুটে এলো সেখানে। ছানার অবস্থা দেখে তার ভীষণ মন খারাপ হয়। ছানার ঘাড়ে কামড় দিয়ে ধরে ছুটতে থাকে।

পথে একটা বাঁশের সাঁকো। এটা পার হতে হবে। সেই সাঁকো দিয়ে ওই লোক পার হচ্ছিল। যে লোক কুকুরছানাকে মেরেছে। লোকটা যেতে যেতে হঠাৎ পা পিছলে ঝপ করে নিচে পানিতে পড়ে যায়।

তখন মা কুকুরটা লাফিয়ে পড়ল পানিতে। লোকটা ডুবে যাচ্ছে। ছানাটি বলল, ‘ভালো হয়েছে। লোকটা পানিতে পড়েছে। আমাকে মেরেছে, পা ভেঙে দিয়েছে।’

মা কুকুর লোকটার শার্টের কলার কামড়ে ধরল। তারপর উপরে টেনে তুলল। ছানাটি বলল, ‘মা, একে শাস্তি দিতে হবে। লোকটা আমাকে মেরেছে।’

মা কুকুর বলল, ‘আমি তো ওকে শাস্তিই দিলাম।’ ছানাটি বলল, ‘তুমি তো ওকে বাঁচালে!’

মা তখন বলল, ‘এটাই ওর শাস্তি। ও নিজের ভুল বুঝতে পারবে।’

লোকটা এদিক ওদিক তাকায়। তারপর হঠাৎ ছানাটাকে কোলে তুলে নিয়ে দেয় দৌড়। কি হলো, মা কুকুর কিছুই বুঝতে পারছে না। ছানাটি বলল, ‘মা বাঁচাও বাঁচাও!’

লোকটা দৌড়াচ্ছে, মা কুকুরও তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। মা কুকুর কিছুতেই তার সঙ্গে পারছে না। কোথায় নিয়ে যাচ্ছে তাকে?

লোকটা দৌড়ে একটা বাড়ির ভিতরে ঢুকে গেল। ছানাটি বলল, ‘মা, তুমি আমাকে বাঁচাতে পারলে না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে!’

মা কুকুরটির চোখ হঠাৎ উপরের দিকে যায়। তার চোখে পড়ল একটা সাইনবোর্ডে লেখা: ‘বকচর আনন্দ পশু হাসপাতাল’। এটা দেখে মা কুকুরটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে ভিতরে ঢুকে গেল। দেখল একজন তরুণী ডাক্তার তার বাচ্চাটিকে চিকিৎসা দিচ্ছেন। তিনি বললেন, ‘এত কিউট বাচ্চার পা ভেঙে দিল কে? আমি ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে।’

ডাক্তারের কথা শুনে লোকটা অনেক লজ্জা পেল। তখন কিউট কুকুরছানাটি আদর করে তার জিভ দিয়ে লোকটার গাল চেটে দিল।

কুকুরছানাকিউটডাক্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise