Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
EN
  • সর্বশেষ
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় টিএসসি

মাছের বৈচিত্র্য নিয়ে চীনে বৃত্তি

আসিফ আদনান
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৪৭
মাছের বৈচিত্র্য নিয়ে চীনে বৃত্তি

সাবিত হাসান

সাবিত হাসান। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফিশারিজ বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষকদের সঙ্গে সহগবেষক হিসেবে কাজ করেছেন। তার যুক্ত থাকা ১২টি গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। মাছের বৈচিত্র্য নিয়ে তিনি বেশি কাজ করেছেন। এ ছাড়া তিনটি গবেষণা প্রকল্পে গবেষণা সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতাও তার রয়েছে।

সম্প্রতি চীনের মর্যাদাপূর্ণ ক্যাস-অ্যানসোর পূর্ণাঙ্গ বৃত্তি লাভ করেছেন সাবিত। এর অধীনে চীনের ইউনিভার্সিটি অব চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব হাইড্রো-বায়োলজিতে মাস্টার্স করবেন। এখানেও তার পড়ার বিষয় ফিশ ডাইভারসিটি। সম্পূর্ণ বিনা খরচের এই বৃত্তিতে তিনি মাসে চার হাজার ইউয়ান ভাতা, বিনা খরচে থাকা, আসা-যাওয়ার বিমান ভাড়াসহ উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় সুবিধা পাবেন।

জাবিপ্রবি শিক্ষার্থী সাবিতের যুক্ত থাকা ১২টি গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে

সাবিত বললেন, ‘স্নাতকে আমার সিজিপিএ তুলনামূলকভাবে কম (৩.২৮)। তবু বিভিন্ন গবেষণাপত্র ও গবেষণা প্রকল্পে কাজের অভিজ্ঞতা আমাকে এই মর্যাদাপূর্ণ বৃত্তি পাইয়ে দিয়েছে। ২০২০ সালে সৈয়দ আরিফুল হক স্যারের হাত ধরে গবেষণায় আমার যাত্রা শুরু হয়। পরে নিয়মিত বিভিন্ন গবেষণায় যুক্ত থেকেছি। চীনে এই স্কলারশিপ অর্জনের পেছনে বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম (সুমন) স্যারের দিকনির্দেশনা এবং আমাদের ইমিডিয়েট সিনিয়র মেহেদী হাসান (সানি) ভাইয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ পরিবারের সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।’ তিনি আরও বললেন, ‘একটি ভালো স্কলারশিপ পাওয়া আসলেই কঠিন। চীনের অধ্যাপকের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে যোগাযোগ রাখতে হয়েছে। তিনি আমার ফিশ ডাইভারসিটি নিয়ে কাজ দেখে তার সঙ্গে ল্যাবে কাজ করার জন্য বলেন। তারপর আমাকে এক্সসেপটন্স লেটার প্রদান করেন।’ ৩০ আগস্ট চীনের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।

সাবিতের গবেষণা সুপারভাইজার ও জাবিপ্রবি ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ আলী বললেন, ‘সাবিত আমার দুটি গবেষণা প্রকল্পে কাজ করেছে। সে অত্যন্ত পরিশ্রমী এবং গবেষণার কাজ খুব ভালো বোঝে। এমন একটি মর্যাদাপূর্ণ স্কলারশিপ তার প্রাপ্য ছিল। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে সে আরও বড় পরিসরে দেশের জন্য সুনাম বয়ে আনবে।’

ফিশারিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ সাদিকুর রহমান বললেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে সাবিত চীনে পূর্ণাঙ্গ স্কলারশিপ অর্জন করেছে। এটি বিভাগের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার এই সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে বলে বিশ্বাস করি।’

মাছের বৈচিত্র্যচীনবৃত্তিসাবিত হাসানজাবিপ্রবি
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ২৩:১২

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ২৩:১৭

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ২২:৪৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ২২:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ২১:৫৫

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫২

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২৩ আগস্ট ২০২৬, ০০:৪১

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ২৩:৫৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ২৩:৪৮

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২৩ আগস্ট ২০২৬, ০৩:৪৭

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২৩ আগস্ট ২০২৬, ০২:৫৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২৩ আগস্ট ২০২৬, ০৩:৩৪

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৯:৫১

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২৩ আগস্ট ২০২৬, ০১:০৬

    advertiseadvertise