Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

শরীয়তপুরে নারী নির্যাতনের সঙ্গে আ. লীগ করার সম্পর্ক নেই

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ২০:৫১
শরীয়তপুরে নারী নির্যাতনের সঙ্গে আ. লীগ করার সম্পর্ক নেই

ছবি: আগামীর সময়

শরীয়তপুরে একজন নারীকে আওয়ামী লীগ করার কারণে চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত এই দাবিটি সঠিক নয়। ঘটনাটির সাথে রাজনৈতিক পরিচয় কিংবা চুরির অপবাদের কোনো সম্পর্ক নেই। গত ১৩ জুন, শরীয়তপুরের পালং এলাকায় ধারের টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে এক নারীকে মাদক বিক্রির মিথ্যা অভিযোগে মারধর ও নির্যাতন করার ঘটনা ঘটেছিল, যা এখন ভিন্ন উদ্দেশ্যে রাজনৈতিক রঙে ছড়ানো হচ্ছে।

আসল ঘটনা ও গণমাধ্যমের প্রমাণ

ভিডিওটির প্রকৃত সত্যতা যাচাইয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ প্রযুক্তির সাহায্যে বেসরকারি টেলিভিশন ‘যমুনা টিভি’-র ইউটিউব চ্যানেলে গত ১৩ জুন প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ‘প্রতিবেশীর সাথে বিরোধ; শরীয়তপুরে নারীকে মধ্যযুগীয় কায়দায় মারধর’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, শরীয়তপুর পৌর এলাকার পালং শাবনূর মার্কেট এলাকায় মাদক বিক্রির অভিযোগে দুই সন্তানের এক মাকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

পালং মডেল থানার পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানা যায়, আর্থিক লেনদেন নিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে প্রতিবেশী দেলোয়ারের বিরোধ ছিল। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ভুক্তভোগীকে মারধর করে চুল কেটে দেওয়া হয়। এরপর তাঁর বিরুদ্ধে মাদক বিক্রির মিথ্যা অভিযোগ তুলে মুখে আলকাতরা মেখে এবং গলায় জুতার মালা পরিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখা হয়।

মূল ধারার গণমাধ্যমের অনুসন্ধান

দেশের জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-তে প্রকাশিত এক প্রতিবেদন থেকেও ঘটনার মূল কারণ নিশ্চিত হওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, “শরীয়তপুর সদরের পালং মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীয়তপুর পৌরসভার একজন প্রবাসীর স্ত্রী (৩৭) সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করেন। ওই এলাকার দেলোয়ার কোটারির পরিবার ও স্থানীয় কয়েকজন ব্যক্তিকে তিনি টাকা ধার দিয়েছিলেন। ধারের টাকা পরিশোধ নিয়ে তাঁদের সঙ্গে ওই গৃহবধূর বিরোধ শুরু হয়।”

গণমাধ্যমগুলোর প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, দুই পক্ষের বক্তব্যেই তাদের মধ্যকার ব্যক্তিগত ও আর্থিক বিরোধের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। ভুক্তভোগী নারী কিংবা অভিযুক্ত ব্যক্তি—কোনো পক্ষ থেকেই এখানে রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক প্রতিহিংসা সংশ্লিষ্ট কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

সামগ্রিক তথ্য-প্রমাণ এবং মূল ধারার গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে এটি শতভাগ পরিষ্কার যে, ভাইরাল হওয়া দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো। শরীয়তপুরের পালং এলাকার ওই ঘটনাটি মূলত ধারের টাকা ফেরত চাওয়া নিয়ে ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছিল। সেখানে চুরির অপবাদ বা "আওয়ামী লীগ করার কারণে নির্যাতন"—এমন দাবির কোনো বাস্তব ভিত্তি নেই।

আওয়ামী লীগশরীয়তপুরমাদক বিক্রি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার