Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

খুলনায় ৩ খুনের ছবি ভাইরাল, নেপথ্যে রাজনীতি নাকি পারিবারিক কোন্দল?

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৭:২৫
খুলনায় ৩ খুনের ছবি ভাইরাল, নেপথ্যে রাজনীতি নাকি পারিবারিক কোন্দল?

ছবি: আগামীর সময়

খুলনায় এক নারী ও তাঁর দুই নাতিকে হত্যার একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র রাজনৈতিক গুজব ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া একটি ছবিতে দাবি করা হচ্ছে—আওয়ামী লীগ নেতা রফিক ভূঁইয়ার পরিবারের দুই সন্তানসহ তিনজনকে বিএনপির সন্ত্রাসীরা অপহরণের দুই দিন পর হত্যা করেছে।

তবে আগমীর সময়ের তথ্য অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির সাথে বাস্তবতার কোনো মিল নেই। ঘটনাটি কোনো রাজনৈতিক সহিংসতা বা অপহরণ নয়, বরং এটি পারিবারিক কলহের জেরে ঘটে যাওয়া একটি নৃশংস হত্যাকাণ্ড।

ভাইরাল দাবি ও প্রেক্ষাপট

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে নিহতদের লাশের একটি ছবি শেয়ার করে দাবি করা হয়, খুলনায় রফিক ভূঁইয়ার পরিবারের তিন সদস্যকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অপহরণের পর হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংবেদনশীল দাবিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে বিভ্রান্তি তৈরি করে।



অনুসন্ধান ও আসল ঘটনা

ভাইরাল হওয়া ছবিটির সত্যতা যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চ করা হলে খুলনার স্থানীয় অনলাইন পোর্টাল ‘নবপ্রকাশ’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের সাথে এর হুবহু মিল পাওয়া যায়। স্থানীয় ওই প্রতিবেদন অনুযায়ী, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দারুস আমান মসজিদ এলাকার বিলপাড় রোডের একটি বাসা থেকে এক নারী ও তাঁর দুই নাতির মরদেহ উদ্ধার করে পুলিশ।



ঘটনাটি নিয়ে দেশের মূলধারার জাতীয় দৈনিক প্রথম আলোতেও গতকাল (৩১ মে ২০২৬) একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। গণমাধ্যমের তথ্য এবং পুলিশি তদন্তে এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধের সুস্পষ্ট প্রমাণ মিলেছে।

তদন্তে যা জানা গেছে

নিহত দুই শিশুর মা ফাতেমা বেগম মেরীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় চার বছর আগে তাঁর প্রথম স্বামী মাসুম ব্যাপারীর সাথে বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে তিনি রফিকুল ইসলাম হাওলাদার নামে এক ট্রাকচালককে বিয়ে করেন। কিন্তু রফিকুলের আগের সংসারের সন্তান এবং তাঁর মা (ফাতেমা বেগমের শাশুড়ি) বেবি বেগম এই বিয়েটি কোনোভাবেই মেনে নিতে পারেননি।

শাশুড়ি বেবি বেগমের সাথে ফাতেমা বেগমের এই দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়। ঘটনার আগের রাতে রফিকুল ইসলাম বাসায় আসেন এবং পরদিন সকালে বাইরে থেকে ঘরে তালা দিয়ে চলে যান। এরপর পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ওই নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক শত্রুতার জেরে ওই নারীকে হত্যা এবং দুই শিশুকে শ্বাসরোধ করে মারা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, এটি সম্পূর্ণ একটি পারিবারিক কলহের ঘটনা এবং এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

সামগ্রিক তথ্য-প্রমাণ এবং পুলিশি বিবৃতির পর এটি শতভাগ নিশ্চিত হওয়া গেছে যে, খুলনার এই তিন খুনের ঘটনাটির সাথে আওয়ামী লীগ নেতা রফিক ভূঁইয়া কিংবা বিএনপির কোনো সম্পর্ক নেই। পারিবারিক অভ্যন্তরীণ কোন্দল ও দ্বন্দ্বের জেরে ঘটে যাওয়া একটি অপরাধমূলক হত্যাকাণ্ডকে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক রূপ দিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

আওয়ামী লীগবিএনপির সন্ত্রাসীশিশুসোনাডাঙ্গা থানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা