Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

বাংলাদেশে হিন্দু হওয়ায় নর্দমায় ফেলে পাথর ছোড়ার দাবিটির নেপথ্যে কী

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২২:৫১
বাংলাদেশে হিন্দু হওয়ায় নর্দমায় ফেলে পাথর ছোড়ার দাবিটির নেপথ্যে কী

ছবি: আগামীর সময়

বাংলাদেশে হিন্দু ধর্মীয় পরিচয়ের কারণে এক ব্যক্তিকে নর্দমায় ফেলে পাথর ছোড়া হয়েছে—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের দাবি করা হচ্ছে। তবে তথ্য অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, সম্পূর্ণ ভিন্ন এবং একটি চুরির ঘটনার ভিডিওকে ধর্মীয় নির্যাতনের রঙ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ভিডিওর আসল উৎস ও ঘটনার প্রেক্ষাপট

অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি কোনো ধর্মীয় সহিংসতার নয়। গত ১৮ জুন ‘BEC’ নামের একটি ফেসবুক পেজে এই ভিডিওটি প্রথম পোস্ট করা হয়েছিল। সেখানে ভিডিওটির মূল ক্যাপশনে স্পষ্ট উল্লেখ ছিল—“মোবাইল চুরিতে ব্যর্থ, অতঃপর সাধারণ মানুষের গণধোলাই”।

বিষয়টি আরও গভীরভাবে যাচাই করতে গিয়ে দেখা যায়, গত ১৬ জুন ‘Anamul Hasan’ নামের একটি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে এই ঘটনাটির একটি লাইভ ভিডিও প্রচার করা হয়েছিল। ওই লাইভ ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি নর্দমার ভেতর পড়ে আছেন এবং আশপাশের উপস্থিত লোকজন তাকে একজন মোবাইল ছিনতাইকারী হিসেবে চিহ্নিত করছেন। ভিডিওতে সাধারণ মানুষকে তাকে নর্দমা থেকে ওপরে উঠে আসতে বলতে শোনা গেলেও, ওই ব্যক্তি নিজে থেকেই নর্দমা থেকে উঠছিলেন না।

ধর্মীয় পরিচয়ের কোনো প্রমাণ নেই

একই ঘটনার আরও একাধিক ভিডিও ফেসবুকে খুঁজে পাওয়া গেছে। সেসব ভিডিওর কোনোটিতেই ঘটনার সাথে কোনো ধর্মীয় কারণ, সাম্প্রদায়িক উসকানি কিংবা কোনো ব্যক্তির ধর্মীয় পরিচয়ের নূন্যতম ইঙ্গিত বা প্রমাণ মেলেনি।

সামগ্রিক তথ্য-প্রমাণ এবং ফেসবুক লাইভের রেকর্ড বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ভাইরাল হওয়া ভিডিওটি কোনো ধর্মীয় নির্যাতনের ঘটনা নয়। এটি মূলত গত ১৬ ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে সাধারণ মানুষের মারধর ও গণধোলাই দেওয়ার ঘটনার ভিডিও। যাত্রাবাড়ীর এই চুরির ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন ও মিথ্যা দাবি দিয়ে সাম্প্রদায়িক রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

হিন্দু ধর্মীপাথর ছোড়াধর্মীয় নির্যাতনমোবাইল চুরিগণধোলাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    advertiseadvertise