বাংলাদেশে হিন্দু ধর্মীয় পরিচয়ের কারণে এক ব্যক্তিকে নর্দমায় ফেলে পাথর ছোড়া হয়েছে—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের দাবি করা হচ্ছে। তবে তথ্য অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, সম্পূর্ণ ভিন্ন এবং একটি চুরির ঘটনার ভিডিওকে ধর্মীয় নির্যাতনের রঙ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।ভিডিওর আসল উৎস ও ঘটনার প্রেক্ষাপটঅনুসন্ধানে দেখা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি কোনো ধর্মীয় সহিংসতার নয়। গত...