সংক্ষেপে
বিচারক তাহসান-মেহজাবীন
স্ক্রিন টাইম ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু মেহজাবীন চৌধুরীর। গত বছর এই আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। এবার শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের রিয়ালিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর বিচারক হয়েছেন মেহজাবীন। তার পাশাপাশি একই দায়িত্বে আছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অন্যদিকে, গান ও অভিনয় থেকে বিরতি নিয়ে বর্তমানে সঞ্চালনায় ব্যস্ত তাহসান। ‘ফ্যামিলি ফিউড’ সিজন ২-এর পর সবশেষ সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘ভয়েস অব বাংলাদেশ’ উপস্থাপনা করেছেন তিনি। এবার ‘মার্কস অলরাউন্ডার’ নিয়ে ব্যস্ত তিনি। গত ৩০ অক্টোবর থেকে এনটিভিতে শুরু হয়েছে এই অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের সম্প্রচার। শুক্র ও সোমবার রাত সাড়ে ৯টায় দেখা যাচ্ছে এটি।



