রামায়ণ নিয়ে শোরগোল

‘রামায়ণ’ সিনেমায় ইয়াশ, রণবীর কাপুর ও সাই পল্লবী
রাম চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ— ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমার এ ত্রয়ী দর্শকের বিশাল প্রত্যাশা পূরণ করতে পারেন কি না, সেই কৌতূহল ছড়িয়ে পড়েছে। দীপাবলি উৎসবের চার দিন আগেই আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত পৌরাণিক সিনেমাটি। বক্স অফিসে বেশি ব্যবসার আশায় সাধারণত দীপাবলির দিন অথবা উৎসবটির পরদিন সিনেমা মুক্তি দিয়ে থাকেন নির্মাতারা। কিন্তু ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রা হেঁটেছেন উল্টো পথে। ‘রামায়ণ’ এবং এর উদ্বোধনী আয় নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার এ সিদ্ধান্তকে সাহসী বলে মনে করছেন ভারতীয় সিনেমাবাণিজ্য বিশ্লেষকরা। তাদের ধারণা, সর্বোচ্চ মূল্যে ৬ লাখ টিকিট বিক্রি হলে প্রথম দিনেই অনায়াসে আয় ১০০ কোটি রুপির বেশি আয় হতে পারে। রণবীর কাপুর, সাই পল্লবী ও ইয়াশের জনপ্রিয়তা এবং হনুমান চরিত্রে সানি দেওলের উপস্থিতি সিনেমাটির বড় শক্তি। সিনেমাটির বিষয়বস্তু ও নির্মাণপ্রযুক্তি নিয়েও আশাবাদী প্রেক্ষাগৃহ মালিকরা। ‘রামায়ণ’ এমন একটি কাহিনি, যা প্রত্যেক মা-বাবাই চান তাদের সন্তান দেখুক।
একটি দৃশ্য নির্মাণে সাড়ে ছয় বছর
‘রামায়ণ’-এর প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে পর্দায় তুলে ধরতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন নির্মাতা ও কলাকুশলীরা। রাবণ ও জটায়ুর যুদ্ধের একটি দৃশ্য নির্মাণেই লেগেছে সাড়ে ছয় বছর। পরিচালক নীতেশ তিওয়ারি জানিয়েছেন, দৃশ্যটির পরিকল্পনা থেকে চূড়ান্ত নির্মাণ পর্যন্ত এ কাজে যুক্ত ছিলেন হাজার হাজার মানুষ। রাবণের উড়ন্ত যান ‘পুষ্পক’-এর নকশা তৈরিতেও সময় লেগেছে প্রায় দুই বছর। নকশা পরিবর্তনের কারণে যুদ্ধের দৃশ্যেও একাধিকবার সংশোধন আনতে হয়েছে।
এদিকে সিনেমার জটিল দৃশ্যগুলো দেখে অনেক দর্শক সেগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে মনে করছেন। রণবীর কাপুর এমন ধারণা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘এসব দৃশ্যের পেছনে হাজারো শিল্পীর দীর্ঘদিনের শ্রম, দক্ষতা ও সৃজনশীলতা রয়েছে। তাদের কাজকে শুধু এআইয়ের সৃষ্টি হিসেবে বিবেচনা করলে প্রকৃত শিল্পীদের অবদান আড়ালে থেকে যায়।’
‘রামায়ণ’-এর গানে সুর করেছেন অস্কারজয়ী এ আর রাহমান এবং আবহসংগীত তৈরি করেছেন অস্কারজয়ী জার্মানির সুরকার হান্স জিমার।
রাবণ ও জটায়ুর যুদ্ধের একটি দৃশ্য নির্মাণে লেগেছে সাড়ে ছয় বছর। রাবণের উড়ন্ত যান ‘পুষ্পক’ নকশা তৈরিতেও সময় লেগেছে প্রায় দুই বছর
অলিম্পিক পদকজয়ীর কাছে প্রশিক্ষণ
রাম চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিতে শুটিং শুরুর প্রায় দেড় বছর আগে থেকেই শারীরিক প্রশিক্ষণ শুরু করেছিলেন রণবীর কাপুর। তীরন্দাজির কৌশল রপ্ত করতে ভারতের একজন অলিম্পিক পদকজয়ীর কাছে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। পাশাপাশি সিনেমাটির অ্যাকশন দলের সদস্য গাই নরিস ও টেরি নোটারির কর্মশালায় শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের কৌশল, কীভাবে হাঁটতে হয়, কীভাবে গাছে উঠতে হয়; এমন নানা বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতা হয়েছে তার। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ‘রামায়ণ: পার্ট ১’-এর প্রিমিয়ারের
অগ্রিম টিকিট বিক্রিতে বাজিমাত
তারকাবহুল অভিনয়শিল্পী, বিশাল বাজেট ও প্রচারণায় ‘রামায়ণ’ ঘিরে দর্শকদের প্রত্যাশা ও আগ্রহ তুঙ্গে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে মিলেছে অভাবনীয় সাড়া। পিভিআর আইনক্সের ৩০ বছরের বেশি সময়ের ইতিহাসে প্রাক-দীপাবলির কোনো সিনেমার সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড গড়ার পথে রয়েছে সিনেমাটি। ২ নভেম্বর রাত ১০টা পর্যন্ত সারা ভারতে অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৩০ কোটি রুপি। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণ থেকেই এসেছে প্রায় ২৫ কোটি। কন্নড়
পাইরেসি থেকে সুরক্ষা
‘রামায়ণ: পার্ট ১’-এর প্রথম পর্বের বাজেট প্রায় ২ হাজার কোটি রুপি। দুই পর্ব মিলিয়ে বিনিয়োগের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। তাই এ সিনেমাকে পাইরেসি ও অবৈধ ডিজিটাল প্রচার থেকে সুরক্ষা দিয়েছেন বোম্বে হাইকোর্ট। এর যেকোনো দৃশ্য, চিত্রনাট্য, সংগীত, গীতিকথা ও অডিও রেকর্ডিং অনুমতি ছাড়া ধারণ, প্রচার কিংবা অনলাইনে ছড়িয়ে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।



