সংক্ষেপে
২০ নভেম্বর ‘যাপিত জীবন’
স্ক্রিন টাইম ডেস্ক

সংগৃহীত ছবি
সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তি পেতে যাচ্ছে। পোস্টার প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। আগামী ২০ নভেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে এই সিনেমা পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট উঠে এসেছে এতে। অভিনয়ে আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, আশনা হাবিব ভাবনা, রওনক হাসান, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। ২০২২ সালে শুরু হয়েছিল এর শুটিং। গত বছর মুক্তির ছাড়পত্র পায় এটি।



