দেখতে পারেন

সংগৃহীত ছবি
মহিলা সমিতি মিলনায়তন, বেইলি রোড, ঢাকা
থিয়েটারের নাটক ‘লাভ লেটারস’ আজ সন্ধ্যা ৭টায়। নির্দেশনায় ত্রপা মজুমদার। পাঠাভিনয়ে ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার প্রমুখ।
আলিয়ঁস ফ্রঁসেজ, ধানমন্ডি, ঢাকা
লা গ্যালারি: মণি মাঝির একক শিল্পকর্ম প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’ (অদ্বৈত) চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা। সবার জন্য উন্মুক্ত।
ঢাকা গ্যালারি, বনানী
চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি: দ্য রিভার স্ক্রিপ্ট’-এর উদ্বোধন আজ। প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা।
কলাকেন্দ্র, লালমাটিয়া, ঢাকা
শিল্পী সুমনা আক্তারের শিল্পকর্ম নিয়ে দৃশ্যশিল্প প্রদর্শনী ‘অবিন্যস্ত সংলাপেরা’ চলবে ২১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা।
ভূমি গ্যালারি, লালমাটিয়া, ঢাকা
দলীয় চিত্রকর্ম প্রদর্শনী ‘মন পাখি’র উদ্বোধন আগামীকাল। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা।



