Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

সমঝোতা হলো না লাইভলি-বালডোনির দ্বন্দ্ব

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯
সমঝোতা হলো না লাইভলি-বালডোনির দ্বন্দ্ব

কোলাজ : আগামীর সময়

এক বছরের বেশি সময় ধরে আলোচনায় হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি ও অভিনেতা পরিচালক জাস্টিন বালডোনির মামলা। যৌন নিপীড়নের অভিযোগে বালডোনির বিরুদ্ধে মামলা করেছিলেন লাইভলি। তবে আদালত নির্দেশিত মধ্যস্থতায় গত বুধবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে সারা দিনের বৈঠক শেষে শেষ পর্যন্ত দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

এ বিষয়ে বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। ভবিষ্যতে সমঝোতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া না গেলেও মামলাটি বিচারে গড়ানোর সম্ভাবনাই বেশি। তার ভাষায়, 'আমরা মনে করি মামলাটি বিচারে গড়াবে। আমরা সে জন্য প্রস্তুত।'

অভিনেত্রীর অভিযোগ, ‘ইট এন্ডস উইথ আস’ ছবির শুটিং সেটে বালডোনি তাকে যৌন হয়রানি করেন। অভিযোগ জানানোর পর বালডোনি তার পিআর টিমের মাধ্যমে লাইভলির বিরুদ্ধে বদনাম ছড়ানোর প্রচারণা চালান বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার সম্ভাব্য বিচার শুরুর তারিখ আগামী ১৮ মে নির্ধারিত হয়েছে।

অন্যদিকে, বালডোনির পক্ষ থেকে সংক্ষিপ্ত রায়ের আবেদন করা হয়েছে। বিচারক লুইস লিম্যান এখন বিবেচনা করছেন বিচার শুরু হওয়ার আগেই লাইভলির অভিযোগ পুরোপুরি অথবা আংশিকভাবে খারিজ করা হবে কি না। আবেদনে দাবি করা হয়েছে, অভিযোগগুলো মূলত ব্যক্তিগত বিরোধ ও অসন্তোষের বিষয়, যা আইনি দৃষ্টিতে যৌন হয়রানির মানদণ্ড পূরণ করে না।

তবে লাইভলির আইনজীবীদের দাবি, সেটে বালডোনির এমন আচরণ নতুন কিছু নয়। এ নিয়ে অন্যান্য অভিনেতারাও তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের মতে, অভিযোগগুলো গুরুতর এবং বিষয়টি বিচারকমণ্ডলীর মাধ্যমে বিচার হওয়াই যথাযথ হবে।

সূত্র: ভ্যারাইটি

হলিউডব্লেক লাইভলিজাস্টিন বালডোনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে