৩ বছর পর পর্দায় শাহরুখ খান
বিনোদন ডেস্ক

‘কিং’ নিয়ে দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ২ নভেম্বর তার ৬১তম জন্মদিন উপলক্ষে একটি টিজার প্রকাশের পরিকল্পনা করছেন সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
এর আগে ‘পাঠান’ সিনেমায় একসঙ্গে কাজ করেন তারা। প্রায় ৪৫০ কোটি রুপি বাজেটে নির্মিতব্য ‘কিং’কে ঘিরে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ভক্তদের জন্য টিজারটি হবে শাহরুখের জন্মদিনের উপহার। ‘কিং’ সিনেমায় কারিনা কাপুরের বিশেষ উপস্থিতি দেখা যাবে। শাহরুখ খানের সঙ্গে ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি গানে নাচতে দেখা যাবে তাকে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



