Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

সমালোচনার জবাব কাজ সেটাই করছি

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:২২
সমালোচনার জবাব কাজ সেটাই করছি

অর্থী আহমেদ

অর্থী আহমেদ ড্যান্স একাডেমির আয়োজনে গতকাল শুক্রবার ১০ হাজারের বেশি দর্শক মেতেছিল ‘ঘনঘটা’ নৃত্যানুষ্ঠানে। চারুকলার বকুলতলায় এই আয়োজনের মূল কাণ্ডারি ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অর্থী আহমেদ। তার সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান

‘ঘনঘটা’ নৃত্যানুষ্ঠানে তো অভূতপূর্ব সাড়া পেলেন। অনুভূতি কেমন?

অর্থী আহমেদ: এত বিপুল দর্শক সমাগম প্রত্যাশা করিনি। আমাদের সিকিউরিটি টিম জানিয়েছে, অনুষ্ঠানস্থলে ১০ হাজারের বেশি মানুষ এসেছিলেন। দর্শকদের এই ভালোবাসার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তবে বেশি ভিড়ের কারণে অনেক দর্শক ভেতরে ঢুকতে পারেননি, এজন্য খুব খারাপ লাগছে। পরের বার ‘ঘনঘটা’ আয়োজন করলে নিবন্ধনের ব্যবস্থা রাখব। এতে আরও গোছানো আয়োজন সম্ভব হবে।

ড্যান্স একাডেমির শুরুর গল্প জানতে চাই।

অর্থী আহমেদ: ২০২০ সালে কভিড মহামারীর দুঃসময়ে আমরা এই একাডেমির যাত্রা শুরু করি। বর্তমানে বনানীতে দুটি এবং মোহাম্মদপুরের ইকবাল রোডে একটি শাখায় প্রায় এক হাজার শিক্ষার্থী নাচ শিখছেন। বিভিন্ন বয়সী এবং নানান শ্রেণি-পেশার মানুষ এখানে আসেন।

একুশে পদক পাওয়ায় নৃত্যশিল্পীদের কেউ কেউ আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

অর্থী আহমেদ: আমার একুশে পদক পাওয়া নিয়ে যখন সমালোচনা হয়েছে— আমি তখনো জবাব দিইনি, এখনো কাউকে জবাব দিতে চাই না। আমার কাছে সমালোচনার একমাত্র উত্তর হলো ‘কাজ’। আমার নাচকে কেউ কেউ ‘অশ্লীল’ও বলেছেন। কিন্তু যারা আমাদের প্রোগ্রাম দেখেছেন, তাদের কি মনে হয়েছে যে আমাদের পোশাক, অঙ্গভঙ্গি কিংবা মুদ্রায় কোথাও কোনো অশ্লীলতা ছিল? আমার একাডেমিতে যারা নাচ শেখেন, তাদের মধ্যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার— এমনকি কলেজের প্রিন্সিপালও আছেন। ৬০ বছর বয়সী একজন কলেজের প্রিন্সিপাল নিশ্চয়ই অশ্লীল নাচ শিখতে আমার কাছে আসবেন না! আমি চাই এমন কিছু করতে, যেন নৃত্যশিল্পীরাও আমাকে আগের মতো ভালোবাসেন। আমি ‘সাধনা’য় প্রায় ২০ বছর এবং এর আগে ‘ছায়ানট’-এ নাচ শিখেছি। রবীন্দ্রভারতী থেকে অনার্স-মাস্টার্স এবং চেন্নাই থেকে টিচার্স ট্রেনিং নিয়েছি। সেই অভিজ্ঞতা থেকে কিছু করার চেষ্টা করছি।

‘ঘনঘটা’ আয়োজনের উদ্দেশ্য কী?

অর্থী আহমেদ: বর্ষা আমার ভীষণ প্রিয় ঋতু। কিন্তু ঢাকায় এই ইট-পাথরের জাঁতাকলে বসবাস করার কারণে বর্ষা মানেই এখন আমাদের কাছে জলাবদ্ধতা আর ট্রাফিক জ্যামের ভোগান্তি। বর্ষার যে আদি রূপ, তা উপভোগ করার জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সেই ভাবনা থেকেই আয়োজনটির পরিকল্পনা। মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া এবং প্রকৃতিকে ভালোবাসতে শেখানোই উদ্দেশ্য।

আয়োজনটি বন্যার্তদের উৎসর্গ করেছেন?

অর্থী আহমেদ: হ্যাঁ, আমরা যখন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করি, তখন দেশের বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নেয়নি। পরে পরিস্থিতি খারাপ হলে আমরা পুরো প্রোগ্রামটি বন্যা দুর্গতদের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিই। আমাদের পারফরমাররা এবং দর্শকদের অনেকে বন্যার্তদের সাহায্যের জন্য অর্থ তহবিল গঠনে এগিয়ে এসেছেন। সংগৃহীত এই অর্থ জাগো ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের পুনর্বাসন ও সহায়তায় দেওয়া হবে।

ঢাকার বাইরেও কাজ করার পরিকল্পনা আছে?

অর্থী আহমেদ: অবশ্যই আছে। বর্তমানে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ থেকেও অনেকে আসেন নাচ শিখতে। ২০১৯ সালে আমি প্রতি সপ্তাহে চট্টগ্রামে গিয়ে নিয়মিত নাচ শিখিয়েছি। এখন ঢাকায় প্রতিদিন প্রায় ১৫ ঘণ্টা ব্যস্ত থাকতে হয়। ফলে ঢাকার বাইরে গিয়ে কাজ করাটা কঠিন। আমাদের এখানে কয়েকজন যোগ্য ট্রেনার তৈরি হচ্ছেন। তারা যখন একাডেমির মূল দায়িত্বগুলো সামলাতে পারবেন, তখন আমি ঢাকার বাইরেও কর্মশালা ও বড় বড় অনুষ্ঠান করার সুযোগ পাব। আমি কোনো দায়সারা কাজ করতে চাই না; একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার জন্য একটু সময় নিয়ে গোছানো পরিকল্পনা করতে হবে।

অর্থী আহমেদঘনঘটানৃত্যানুষ্ঠানড্যান্স একাডেমিএকুশে পদককোরিওগ্রাফার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি