Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:০৪
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে

হানিফ সংকেত ও দিলারা জামান

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার আয়োজন করা হয়েছে নদীঘেরা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের জীবন-সংগ্রামের নানা গল্প নিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব। আগামী ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে অনুষ্ঠানটি।

এবার লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী দালালবাজার জমিদার পরিবারের স্মৃতিবিজড়িত নবীন কিশোর উচ্চবিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ। অনুষ্ঠান ঘিরে পুরো জেলায় তৈরি হয় উৎসবের আমেজ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভ্যাপসা গরম উপেক্ষা করে বিপুল দর্শক উপস্থিত হন।

এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের কণ্ঠে একটি গানের কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন আকাশ মাহমুদ। পাশাপাশি লক্ষ্মীপুরের পরিচিতিমূলক নৃত্যগীত থাকছে তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে। এর সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

দর্শক পর্বে লক্ষ্মীপুরকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শক অভিনয় করবেন জেলার সন্তান নাট্যব্যক্তিত্ব দিলারা জামানের সঙ্গে। থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার। এ ছাড়া সয়াবিন, নারিকেল ও সুপারি, জেলার ইতিহাস-ঐতিহ্য, একটি প্রাথমিক বিদ্যালয় এবং নদীজীবনের সংগ্রাম নিয়ে রয়েছে একাধিক প্রতিবেদন। বিভিন্ন সামাজিক অসংগতি নিয়ে থাকছে নাট্যাংশ।

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর কেয়া কসমেটিকস লিমিটেড।

ইত্যাদিলক্ষ্মীপুরম্যাগাজিন অনুষ্ঠানহানিফ সংকেতদিলারা জামান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: