Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রঙিন সময়

ভালো গল্প আছে প্রযোজক পাচ্ছে না

  • ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিম জুটির সিনেমা ‘মালিক’। এর মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় আসছেন মিম। তার সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:২৪
ভালো গল্প আছে প্রযোজক পাচ্ছে না

বিদ্যা সিনহা সাহা মিম

যতদূর জানি, ‘মালিক’ সিনেমার মুক্তি নিয়ে দ্বিধা ছিল। অবশেষে তা কেটে গেছে। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাচ্ছে। কেমন লাগছে?
ভালো লাগছে। সর্বশেষ ২০২২ সালে ‘পরাণ’ আসছিল কোরবানির ঈদে। চার বছর বিরতির পর এই কোরবানির ঈদে আবার সিনেমা আসছে। আমার চরিত্রের নাম হচ্ছে মায়া। মায়া অনেক চঞ্চল, চটপটে টাইপের একটা মেয়ে। একটা ইনসিডেন্টের পর মেয়েটার পরিবর্তন হয়।

‘পরাণ’ যে সাফল্য পেয়েছিল, মালিক নিয়ে কি তেমন প্রত্যাশা আছে?
এটা আসলে আগে থেকে বলা যায় না। পরাণ এক টাইপের ছবি ছিল, এটা এক রকম। আমরা তো একটা ভালো গল্পের সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছি। এখন দর্শকদের কাছে সাফল্যের চাবিকাঠি।

তিন বছর পর নতুন চলচ্চিত্র প্রেক্ষাগৃহে। কী ভেবে এই বিরতি?
ঠিকঠাক প্রজেক্ট আমার কাছে আসেনি, অথবা আমার ভালো লাগেনি— তাই এই লম্বা বিরতি হয়ে গেল। প্রথমে ‘মালিক’ ছবিটাও করতে চাচ্ছিলাম না। কিন্তু পরে ভাবলাম প্রজেক্টটা করি, যদি ভালো কিছু হয়ে যায়, তাহলে দর্শক কিছু পেল আমার কাছ থেকে। গ্যাপ যেহেতু বাড়ছিল, সবকিছুতেই যদি না না করতে থাকি, তাহলে গ্যাপ কি না আরও বাড়ে। পরে ‘মালিক’ নির্মাতার সঙ্গে বসি একাধিকবার। নির্মাণ পরিকল্পনা শুনে মনে হয় সিনেমাটি করতে পারি।

আরিফিন শুভর সঙ্গে ‘মালিক’ আপনার তৃতীয় সিনেমা। সময়ের সঙ্গে শুভর মধ্যে কী কী পরিবর্তন দেখলেন?
আমার তো ওনাকে অলওয়েজ সেম লাগে। মানে টেলিভিশন নাটকেও তো আমরা একসঙ্গে কাজ করেছি। এরপর সিনেমা করা হলো। একবিন্দুও পরিবর্তন চোখে পড়েনি।

অনেকেই বলেন, আপনি ‘রাজনীতির শিকার’, যে কারণে কাজের ব্যস্ততা কমেছে...
এটা সত্য যে, আমার কাছে তো ভালো প্রজেক্ট আসতে হবে। না এলে তো আর জোর করে আমার ব্যস্ততা বাড়াতে পারব না। তেমন গড়পড়তা কাজ আমি কখনোই হতে চাইনি। যেকোনো প্রডাকশন হাউজে তাদের ঘরানার মানুষ থাকে, তাদের সার্কেলের মানুষ থাকে, সিন্ডিকেটের মানুষ থাকে, সো, ওরা ওদের মানুষ নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কাজের পরিবেশ কীভাবে দেখছেন?
আমি যে সময় আসছি, ওই সময় থেকে এখনকার কোয়ালিটি ভালো। এখন যে ধরনের সিনেমা হচ্ছে ওই সময় তো এত ছবি ছিল না। এ রকম থাকলে তখন আমি হয়তো অনেক সিনেমা করতাম। হচ্ছিল না বলে তো আসলে আমি তখন নাটকে ব্যাক করি। আর এখন অনেক ইয়াং ডিরেক্টর এসেছে। যারা সবাই এখন ভালো ভালো প্রজেক্ট করছে। যেমন, আমার কাছে অনেক নতুন ডিরেক্টরের গল্প আছে, খুব সুন্দর গল্প। কিন্তু তারা আসলে প্রডিউসার ঠিকঠাক মতো পাচ্ছে না বলে প্রজেক্ট হচ্ছে না। ওই সাপোর্ট বা প্রডাকশন হাউজের সাপোর্ট থাকত, তাহলে অনেক সিনেমা হতো।

হাতে থাকা সিনেমাগুলোর কোনো আপডেট আছে?
‘লাইফ লাইন’ সম্ভবত জুনের ১৫-১৬ তারিখের দিকে আসবে। চরকি সিনেমাটির ঘোষণা দেবে। ‘জীবন অপেরা’ সিনেমার শুটিং প্রায় শেষ। এক দিনের শুটিং করলেই হবে। ওই সিনেমাটি এ বছর আসবে কি না আমি শিওর না। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার আপডেট জানি না।

ছোট পর্দার নাটকে ফিরতে ইচ্ছে হয় কখনো?
না। না।

অভিনয়ের বাইরে ব্যক্তি মিম কেমন?
অনেকে মনে করে আমার মধ্যে নায়িকাসুলভ বিষয়টি বেশি। আমি অনেক বেশি মুডি। কিন্তু যখন আলাপ হয় তখন হয়তো বোঝে ব্যক্তি মিম আর ১০ জনের মতোই সাধারণ কথাবার্তা বলতেই বেশি পছন্দ করে। অনেককেই দেখি কথা বলে অবাক হয় যে আমি তেমনটা নই, উনি যেমনটা ভেবেছেন।


ক্যারিয়ারে কোনো আফসোস আছে? যেমন কোনো ছবি ছেড়ে দিয়েছেন, পরে সেটি প্রশংসিত হয়েছে?

আমার এ রকম অনেক ছবি আছে; কিন্তু কখনো এমন ফিল হয়নি যে ওটা ছেড়ে দিয়ে ভুল করেছি। জীবনে যা কিছু ছেড়েছি, তা নিয়ে আফসোস নেই।


আগামী ১০ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?

যদি বেঁচে থাকি তাহলেই তো দেখতে চাইব, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। সেই স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ১০ বছর পরও যেন এই স্বপ্নগুলো নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি।


ঈদের সিনেমাগুলো দেখার ইচ্ছা আছে?

হ্যাঁ, ইচ্ছা তো আছে সবই দেখব। আর বড় পর্দায় তো ছবি দেখতে আমার অনেক ভালো লাগে। চেষ্টা করব দেখার।



আরিফিন শুভবিদ্যা সিনহা সাহা মিমমালিক
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    ২৫ আগস্ট ২০২৬, ১০:১৫

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৪০

    advertiseadvertise