যতদূর জানি, ‘মালিক’ সিনেমার মুক্তি নিয়ে দ্বিধা ছিল। অবশেষে তা কেটে গেছে। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাচ্ছে। কেমন লাগছে?ভালো লাগছে। সর্বশেষ ২০২২ সালে ‘পরাণ’ আসছিল কোরবানির ঈদে। চার বছর বিরতির পর এই কোরবানির ঈদে আবার সিনেমা আসছে। আমার চরিত্রের নাম হচ্ছে মায়া। মায়া অনেক চঞ্চল, চটপটে টাইপের একটা মেয়ে। একটা ইনসিডেন্টের পর মেয়েটার পরিবর্তন হয়।‘পরাণ’ যে সাফল্য পেয়েছিল, মালিক নিয়ে কি তেমন প্রত্যাশা আছে?এটা আসলে আগে থেকে বলা যায় না। পরাণ এক টাইপের ছবি ছিল, এটা এক রকম। আমরা তো একটা ভালো গল্পের সিনেম...