মারায়া ক্যারির ‘ডে ড্রিম’
বিনোদন ডেস্ক

মারায়া ক্যারি
আমেরিকান গায়িকা মারায়া ক্যারির ‘ডে ড্রিম’ অ্যালবামের ৩০ বছর পূর্ণ হলো। এতে তার সংগীত জীবনের অনেক ‘প্রথম’ ঘটেছিল। প্রথমবার বিশ্ব সফর করা, নিজের পরিচালনায় প্রথম মিউজিক ভিডিও নির্মাণসহ আরও অনেক স্মরণীয় প্রথমের সাক্ষী এই অ্যালবাম। তাই ৩০তম বার্ষিকী সংস্করণে কিছু নতুন ‘প্রথম’ যুক্ত করেছেন তিনি। ‘আই অ্যাম ফ্রি’ এবং ‘মেল্ট অ্যাওয়ে’ গান দুটি লেখালেখির সেশন প্রকাশ করতে সম্মত হয়েছেন ৫৭ বছর বয়সী এই গায়িকা। গানগুলোর সৃষ্টির নেপথ্যের ছোট্ট ঝলকের পাশাপাশি ৩০তম বার্ষিকী সংস্করণে রয়েছে রিমিক্স, লাইভ পরিবেশনা ও অ্যাকাপেলা সংস্করণ।




