খল অভিনেতা কাবিলাকে দেখে এগিয়ে গেলেন পাটওয়ারী

সংগৃহীত ছবি
ভোটকেন্দ্রে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত খল অভিনেতা কাবিলার সঙ্গে দেখা হলো ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর আরামবাগে ভোট দিতে আসেন কাবিলা। একই কেন্দ্রে সেসময় ছিলেন এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
পাটওয়ারী কাবিলাকে কাছে পেয়েই আনন্দিত হয়ে ওঠেন। নিজেই এগিয়ে যান, হাত এগিয়ে দেন। করমর্দন করেন। এ সময় দুজনকেই বেশ হাসি খুশি দেখা যায়। পাটওয়ারী তার কাছে ভোটের আবেদন করেন। কাবিলাও আনন্দে সম্মতি জানিয়ে দেন। কুশল বিনিময় শেষে দুজন দুজনার পথে হাঁটেন।
কাবিলার আসল নাম নজরুল ইসলাম শামীম। চলচ্চিত্রে কৌতুক এবং খলনায়ক চরিত্রে অভিনয় করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে তার চলচ্চিত্রে উপস্থিতি কমে গেছে। কণ্ঠে সমস্যা হওয়ায় তাকে খুবই নিচু স্বরে কথা বলতে হয়। ফলে তিনি অনেকটাই অন্তরালে থাকেন।
কাবিলা ২০০৩ সালে 'অন্ধকার' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
এদিকে, আজ বৃহস্পতিবার সারাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দান শুরু হয়েছে।



