Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

বালডোনির বিরুদ্ধে আইনি লড়াইয়ে ৪ লাখ ডলার পেলেন ব্লেক লাইভলি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৬:০১
বালডোনির বিরুদ্ধে আইনি লড়াইয়ে  ৪ লাখ ডলার পেলেন ব্লেক লাইভলি

জাস্টিন বালডোনি ও ব্লেক লাইভলি

হলিউডের অন্যতম আলোচিত আইনি বিরোধ ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার দুই প্রধান তারকা ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনির মধ্যকার মামলায় এলো নতুন রায়।

বালডোনির দায়ের করা মানহানির মামলার বিপরীতে নিজের আইনজীবীদের বিশাল ফি হিসেবে দাবি করা ৮ মিলিয়ন ডলারের বিপরীতে ব্লেক লাইভলিকে মাত্র ৪ লাখ ৭ হাজার ৪৫১ ডলার প্রদানের নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত। নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট জজ লুইস লিম্যান সম্প্রতি এই রায় ঘোষণা করেন।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের চলচ্চিত্র ‘ইট এন্ডস উইথ আস’-এর শুটিং সেট থেকে। ছবির প্রধান অভিনেত্রী ব্লেক লাইভলি তার সহ-অভিনেতা তথা পরিচালক জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানি ও পেশাগত প্রতিশোধ নেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

জবাবে বালডোনিও লাইভলির বিরুদ্ধে নিজের মানহানি হয়েছে দাবি করে পাল্টা মামলা ঠুকে দেন। তবে ২০২৫ সালে আদালত বালডোনির মানহানির আবেদনটি খারিজ করে দিলে লাইভলি দাবি করেন যে, এই অন্যায্য মামলার বিরুদ্ধে লড়তে তার ৮ মিলিয়ন ডলার খরচ হয়েছে, যা বালডোনিকেই বহন করতে হবে।

বিচারক লুইস লিম্যান লাইভলির দাবিকৃত অর্থের পরিমাণের তীব্র সমালোচনা করে জানান, কেবল একটি মানহানির মামলার সুরক্ষায় যতজন আইনজীবী এবং যে পরিমাণ সময় দরকার ছিল, লাইভলির টিম তার চেয়ে অনেক বেশি দাবি করেছে। বিচারক একে হিসেব-নিকাশের অগোছালো বা যত্রতত্র পদ্ধতি বলে আখ্যা দেন এবং সম্পূর্ণ ৮ মিলিয়ন ডলারের বদলে মাত্র ৪ লাখ ডলার দেওয়ার নির্দেশ জারি করেন।

আরও পড়ুন

‘পিংক বাস’ নিয়ে কী বললেন পিয়া জান্নাতুল?

২৮ আগস্ট ২০২৬

ক্যালিফোর্নিয়ার ২০২৩ সালের একটি বিশেষ আইনের ওপর ভিত্তি করে এই অর্থ মঞ্জুর করা হয়, যা মূলত যৌন হয়রানির বিরুদ্ধে কথা বলা নারীদের ওপর পাল্টা প্রতিশোধমূলক মানহানির মামলা ঠেকানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

এর আগে চলতি বছরের শুরুতেই লাইভলির আনা যৌন হয়রানির মূল অভিযোগটি আদালত খারিজ করে দিয়েছিল এবং পরবর্তীতে দুই পক্ষই আদালতের বাইরে একটি আপস-সমঝোতায় পৌঁছেছিল।

আদালতের এই অদ্ভুত রায়ের পর দুই পক্ষই নিজেদের বিজয়ী দাবি করছে। ব্লেক লাইভলির আইনি দলের মতে, ক্যালিফোর্নিয়ার এই আইনের অধীনে প্রথমবারের মতো ক্ষতিপূরণ পাওয়া একটি ঐতিহাসিক মুহূর্ত, যা প্রমাণ করে প্রতিশোধমূলক মামলা করে রেহাই পাওয়া যায় না।

অন্যদিকে জাস্টিন বালডোনির প্রধান আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘এই রায় আমাদের জন্য বড় জয়। ৮ মিলিয়নের বদলে মাত্র ৪ লাখ ডলার দেওয়ার নির্দেশ এটাই প্রমাণ করে যে, আপনি যত বড় বা প্রভাবশালী তারকা হন না কেন, নিজের ব্যক্তিগত স্বার্থে আদালত বা আইনকে ব্যবহার করা যায় না।’

জাস্টিন বালডোনিব্লেক লাইভলিহলিউড সেলিব্রিটি আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে