Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

‘সোজন বাদিয়ার ঘাট’ চলচ্চিত্রের সোজনের কথা

agamir somoy
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৮:২৮
শেয়ার করুন:
‘সোজন বাদিয়ার ঘাট’ চলচ্চিত্রের সোজনের কথা

চলচ্চিত্রের একটি দৃশ্যে

তানভীর মোকাম্মেলের সঙ্গে কাজ করাটা বলা যায় দুঃসাহসের কাজ। আমি খুবই চিন্তিত ছিলাম, ছিলাম নার্ভাস। কিন্তু ক্যামেরার সামনে যখন প্রথম শটটা দিলাম তখন নার্ভাসনেস কেটে গেল, তানভীর ভাই নিজেও এগিয়ে এলেন। জানালেন শট তার পছন্দ হয়েছে- বলছিলেন তনয় বিশ্বাস। যিনি ‘সোজন বাদিয়ার ঘাট’ চলচ্চিত্রে অভিনয় করছেন।


পল্লীকবি জসীমউদ্‌দীনের অন্যতম কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’। মাত্র ৩০ বছর বয়সে লেখা জসীমউদ্‌দীনের এই কাব্যগ্রন্থ পড়ে প্রশংসা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই কাব্যগ্রন্থ এবার বড় পর্দায় আনছেন পরিচালক তানভীর মোকাম্মেল। বেশ কয়েক বছর আগে থেকেই গুণী এ নির্মাতা বিখ্যাত কাব্যগ্রন্থটি থেকে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এই চলচ্চিত্রের সহ-প্রযোজক হিসেবে রয়েছেন কবি জসীমউদদীনের কন্যা হাসনা জসীমউদদীন মওদুদ।


গোপালগঞ্জের চান্দার বিল অঞ্চলে ছবিটার শুটিং শুরু হয়। এ পর্যন্ত ছবিটার ৭৫ ভাগ শুটিং সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্রে সোজন’ চরিত্রে অভিনয় করা তনয় বিশ্বাস। তনয় বলছিলেন, ‘এটা আমার জীবনে একটা দারুণ অভিজ্ঞতা যে আমি তানভীর মোকাম্মেলের সিনেমায় অভিনয় করছি। আমার সহশিল্পী যথেষ্ট হেল্পফুল, ফলে খুব সহজেই উৎরে গিয়েছি। কিন্তু আমি এখনো মাথায় চিন্তা নিয়ে ঘুরছি।

চলচ্চিত্রের চিত্রগ্রহণে রয়েছেন রাকিবুল হাসান, শিল্পনির্দেশনা দিচ্ছেন উত্তম গুহ। ছবিটার কাস্টিং ডিরেক্টর ও পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ। ছবির আবহসঙ্গীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং স্থিরচিত্র গ্রহণ ও বিহাইন্ড দ্য সিন শুট করছেন অপরাজিতা সঙ্গীতা।


দু’ঘণ্টার পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটাতে অভিনয় করছেন তনয় ছাড়াও রাদিফা নারমিন (দুলী), দিহান (ছোট সোজন), শ্রেয়া বৈদ্য (ছোট দুলী), চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিক, উত্তম গুহ, সৈয়দ সাবাব আলী আরজু, টুনটুনি সোবহান, কাজী ইব্রাহীম, জহির বাচ্চু, মেহেদি আল আমীন, মতিউর সুমন, সরন সাহা, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আজম শেখ, সাইদুল হক, রেজাউল করিম রেজা, প্রশান্ত কর্মকার, অলোক বসু, দেবদাস সাহা, নব কুমার, মনোজ মন্ডল, মৌসুমী, পারভীন পারু, সুলতানা কানিজ, নাজমুন্নাহার লিজা, স্বপ্না বৈদ্য, শাহানা সিদ্দিকা, রিপা মন্ডল, চৈতালী মন্ডল, নির্ঝর চৌধুরী, কবির ও অন্যান্য।


‘সোজন বাদিয়ার ঘাট’ ছবিটার সকল কাজ এ বছরই সমাপ্ত হবে এবং নভেম্বর মাসে চলচ্চিত্রটি রিলিজ দেওয়া হবে বলে জানাচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা।


এদিকে, তনয় বিশ্বাস নিয়মিত ছোট পর্দা-বড় পর্দায় কাজ করেন। আসন্ন ঈদের রুবেল আনুশের ‘আহত ফুলের গল্প’তে অভিনয় করেছেন। এছাড়াও মিফতা আনানের একটি নাটক ও রাকেশ বসুর ৭ পর্বের একটি ধারাবাহিকে কাজ করেছেন- যেসব ঈদেই দেখা যাবে।


নাটকসোজন বাদিয়ার ঘাটতনয় বিশ্বাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা