Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

শুটিংসেটের অমানবিক দিক সামনে আনলেন বলিউড তারকারা

agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪
শুটিংসেটের অমানবিক দিক সামনে আনলেন বলিউড তারকারা

শুটিংসেটে খাবার পাওয়া যায় না, দুপুরের খাবারের বিরতি ছাড়াই চলে শুটিং। এমন অভিযোগ এনেছেন বলিউডের শীর্ষ অভিনয়শিল্পীরা।

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে রাজকুমার রাও ও পত্রলেখার নতুন ছবি ‘টোস্টার’। এই ছবির প্রচারেই ইন্ডাস্ট্রির এক অমানবিক দিক নিয়ে মুখ খুললেন ছবির তারকারা। অর্চনা পূরণ সিং একটি বড় প্রযোজনা সংস্থার উদাহরণ টেনে জানান, সেখানে কুশলীদের জন্য খাবার বরাদ্দ থাকত মেপে।

অর্চনা বলছেন, “আমরা আড়ালে ওদের ‘এক বোটি, দো রোটি’ বলে ডাকতাম। নন-ভেজ খাবারে টান পড়ত সবসময়। এমনকি ক্রু সদস্যদের বলা হতো নির্দিষ্ট সংখ্যার বেশি রুটি না নিতে।”

সান‍্যা মালহোত্রা সামনে এনেছেন আরও এক চাঞ্চল্যকর তথ্য। তাঁর কথায়, অনেক সময় টাকা আর সময় বাঁচাতে দুপুরের খাবারের বিরতি পর্যন্ত দেওয়া হয় না। সান‍্যার ভাষ্য, ‘শুধু অভিনেতা নয়, এর ভুক্তভোগী হন সেটের প্রত্যেকটি মানুষ। তবে টোস্টারের সেটে রাজকুমার এবং পত্রলেখা নিজেরা শিল্পী হওয়ায় পরিস্থিতি ছিল একদম আলাদা।’

কড়া রোদে ভারী সরঞ্জাম কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকা লাইটম্যানদের যদি ঠিকমতো খেতে না দেওয়া হয়, তবে কাজটা অমানবিক পর্যায়ে চলে যায়

একই ধরনের অভিযোগ করেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। তিনি প্রশ্ন তোলেন, ‘দুপুর সাড়ে বারোটায় কাজ শুরু করে কেন টানা সাড়ে তিনটা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়? মাঝখানে এক ঘণ্টা বিরতি দিয়ে দেড়টা থেকে কাজ শুরু করলেই তো সবাই শান্তিতে খেয়ে কাজে ফিরতে পারে। অভিনেতাদের জন্য তাঁদের অ্যাসিস্ট্যান্টরা ফল নিয়ে আসলেও, সেটের সাধারণ কর্মীদের কী হবে?’

এই বিষয়ে অর্চনা মনে করিয়ে দেন, ‘কড়া রোদে ভারী সরঞ্জাম কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকা লাইটম্যানদের যদি ঠিকমতো খেতে না দেওয়া হয়, তবে কাজটা অমানবিক পর্যায়ে চলে যায়। বর্তমান সময়ে ১২ ঘণ্টার শিফট এখন অতীত, এখন ১৪-১৫ ঘণ্টা কাজ করিয়ে নেওয়াটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে।’

অবশ্য এই বৈষম্যের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে রাজকুমার ও পত্রলেখার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘কাম্পা ফিল্মস’ বলে জানাচ্ছেন কলাকুশলীরা । নিজেরা শিল্পী বলেই হয়তো পর্দার পেছনের কারিগরদের কষ্টটা তাঁরা অনুভব করতে পেরেছেন। ‘টোস্টার’-এর সেটে যে আতিথেয়তা পাওয়া গেছে, তা বাকিদের জন্য শেখার মতো বলেই দাবি করেছেন ছবির কলাকুশলীরা।

রাজকুমার রাওস্যানা মালহোত্রাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    advertiseadvertise