Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিষয় চলচ্চিত্র

দৃশ্য

বাংলার চিরন্তন বরিষণ

রুদ্র আরিফ
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:১৮
বাংলার চিরন্তন বরিষণ

পথের পাঁচালী। চলচ্চিত্রকার: সত্যজিৎ রায়

ক্লোজআপ শটে মধ্যবয়সী এক লোকের নিচু করে রাখা মাথা। তার তালুর টাকে টুপ করে পড়ল এক ফোঁটা পানি। তারপর আরেক ফোঁটা। চকিতে মাথা উঠিয়ে টাকে হাত রাখলেন তিনি। ফুল ফ্রেমে দেখা গেল, পুকুরের সামনে বসেছিলেন লোকটি; পাশে মাটিতে ছাতা গেঁথে রেখে। তারপর তাকালেন আকাশের দিকে। ছাতা তুলে নিলেন হাতে। মেলে ধরলেন মাথার ওপর। আর বৃষ্টির বেগ ধীরে ধীরে বাড়তে থাকল।

বৃষ্টি যেন খইয়ের মতো ফুটতে থাকল পুকুরের জলে। রূপ নিল মুষলধারে। সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটছে শিশু অপু। ছুটছে একটি কুকুরও। ভিজে চুপচুপে হয়ে যাওয়া অপু বৃথা আশ্রয় নিল গাছের নিচে। কুকুরটি খুঁজে নিল চালাঘর। কিন্তু কিশোরী দুর্গার আশ্রয়ের ভাবনা নেই। দারুণ সম্মোহনে উপভোগ করছে সে বৃষ্টির আদর। খোলা জায়গায় প্রথমে উবু হয়ে থেকে; তারপর চুল ঝাড়া দিয়ে। ক্লোজআপ শটে তাকে দেখা গেল, সারা মুখে মেখে নিচ্ছে বৃষ্টির সুধা। অবাক হয়ে অপু দেখছে বড় বোনের এমন পাগলপনা।

ঘুরে ঘুরে নাচলও দুর্গা। তারপর ছুটে গিয়ে ছোট ভাইকে জড়িয়ে নিল আঁচলে। দূরে অজ্ঞাত এক শিশুকেও দেখা গেল, গাছের নিচে বসে অপেক্ষমাণ বৃষ্টি থামার। এদিকে অপু-দুর্গার মা জঙ্গল থেকে কচু ডগা নিয়ে ফিরছেন ঘরে। চলতি পথে নারকেল পড়ে থাকতে দেখে চোরের মতো চারপাশে চোখ বুলিয়ে তুলে নিলেন। সততার সঙ্গে জীবন কাটাতে চাওয়া, অথচ বাস্তবতার রূঢ়তায় কালেভদ্রে চৌর্যবৃত্তির আশ্রয় নেওয়া বাংলার চিরন্তন যেকোনো জননীর মতোই অভিব্যক্তি তার। একসঙ্গে জীবনের নানা রূপ হাজির করার এই নয়নাভিরাম বৃষ্টির দৃশ্য সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র। এই বৃষ্টি নতুন জীবনের আহ্বান; কেননা, এর স্পর্শে বৃক্ষরাজি খলবল করছে। এই বৃষ্টি মৃত্যুর দূত; কেননা, এতে ভিজে জ্বর এসে দুর্গার প্রাণের ঘটবে অবসান। এই বৃষ্টি এককথায় চলচ্চিত্র মাধ্যমে বাংলার চিরায়ত বর্ষা প্রকৃতির নিখুঁত প্রকাশ। জাপানি মাস্টার ফিল্মমেকার আকিরা কুরোসাওয়া যেমনটা বলেছেন, সত্যজিতের সিনেমা না দেখা মানে পৃথিবীতে থেকেও চন্দ্র ও সূর্যের দেখা না পাওয়া। এই দৃশ্য সেই দাবির জোরালো সত্যতা তুলে ধরে।

পথের পাঁচালীসত্যজিৎ রায়বাংলা সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর