Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

হুমায়ূন ফরীদির প্রয়াণ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩১
হুমায়ূন ফরীদির প্রয়াণ দিবস আজ

ফাইল ছবি

দিন পঞ্জিকার পাতায় সেদিন ছিল ১ ফাল্গুন, ১৪১৮ বঙ্গাব্দ। চারদিকে যখন বাসন্তী রঙের উৎসব, ঠিক তখনই ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি থমকে গিয়েছিল বাংলাদেশ। উৎসবের রঙ ফিকে করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন অভিনয়ের মহীরুহ হুমায়ূন ফরীদি।

অদ্ভুত এক বৈপরীত্যের নাম ফরীদি। একদিকে তিনি ‘সংশপ্তক’ নাটকের সেই কুটিল ‘কানকাটা রমজান’, অন্যদিকে বাস্তব জীবনে এক নিঃসঙ্গ অভিমানী সম্রাট। প্রশ্ন জাগে, কেন বিদায়ের জন্য ঋতুরাজ বসন্তের প্রথম দিনটি বেছে নেয়া হলো? হয়তো কোনো এক নিভৃত অভিমানে কিংবা বিষাদের এক অদ্ভুত মিশ্রণ হয়ে বেঁচে থাকার তাড়নায়।

অর্থনীতি থেকে উঠে আসা এই ছাত্রটি সেলিম আল দীনের হাত ধরে নাট্যঙ্গনে যে বিপ্লব ঘটিয়েছিলেন, তা আজও অতুলনীয়। মঞ্চ, টেলিভিশন কিংবা রূপালি পর্দা—যেখানেই পা রেখেছেন, সেখানেই গড়েছেন অনন্য উচ্চতা। হুমায়ূন আহমেদের রাজত্বকালেও সংশপ্তকের রমজান হয়ে তিনি কেড়ে নিয়েছিলেন সব আলো। বাণিজ্যিক চলচ্চিত্রেও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তিনি বলতেন, ‘বাণিজ্যিক ছবির কাজ হলো ছবিটাকে পণ্য করে তোলা।’ তাই সেখানে তিনি নিজেকে ভেঙেছেন বারবার।

ব্যক্তিগত জীবনে সুবর্ণা মোস্তফার সাথে বিচ্ছেদ কিংবা দীর্ঘ নিঃসঙ্গতা— ফরীদি সবটাই আড়াল করেছিলেন তার অভিনয় দিয়ে। কিন্তু আক্ষেপ ছিল স্বীকৃতির। হুমায়ূন আহমেদ বেঁচে থাকতে আক্ষেপ করে বলেছিলেন, ‘এই মানুষটি কি একটি একুশে পদক পেতে পারেন না?’ মৃত্যুর ছয় বছর পর ২০১৮ সালে মরণোত্তর একুশে পদক যখন ঘোষণা করা হলো, তখন ফরীদি হয়তো বহুদূরের কোনো নক্ষত্রলোক থেকে মুচকি হাসছিলেন। ঠিক সেই রমজানের মতোই— যেন জাতির কানটা আরেকবার কেটে দিয়ে বুঝিয়ে দিলেন, ‘আমি ফরীদি, স্বীকৃতি ছাড়াই আমি অজেয়।’

ফরীদি নেই, কিন্তু তার সৃষ্টি আছে। বসন্ত এলেই যেমন কোকিল ডাকে, তেমনি প্রতিটি ফাল্গুনের শুরুতে বাংলার মানুষের মনে পড়বে সেই অদ্ভুত মানুষটিকে, যিনি কান হারিয়েও জয় করেছিলেন কোটি হৃদয়।

হুমায়ূন ফরীদিপ্রয়াণ দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী