Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

দ্বিতীয় দিনে বহিষ্কার ৭ এসএসসি পরীক্ষার্থী

  • অনুপস্থিত ১২ হাজার ৭১৬
নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৯:২৮
দ্বিতীয় দিনে বহিষ্কার ৭ এসএসসি পরীক্ষার্থী

ছবি: ফোকাস বাংলা

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনেও অনুপস্থিত ১২ হাজার ৭১৬ পরীক্ষার্থী। পরীক্ষায় অসদুপায়ের দায়ে বহিষ্কার হয়েছে আরও সাতজন। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা।

এসব পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১১ লাখ ৬ হাজার ৪৪৮, অনুপস্থিত ১২ হাজার ৩১৬ শিক্ষার্থী। অনুপস্থিতির শীর্ষে ঢাকা বোর্ড, ২ হাজার ৮৩৬ জন। এরপর কুমিল্লায় ১ হাজার ৩৬৫, যশোরে ১ হাজার ৪৮২, চট্টগ্রামে ১ হাজার ২২, সিলেটে ৭০৬, বরিশালে ৯৮৩, দিনাজপুরে ১ হাজার ৩৬১ এবং ময়মনসিংহ বোর্ডে গরহাজির ৭৯৫ পরীক্ষার্থী। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ছয়জন। এর মধ্যে কুমিল্লা ও যশোরের দুজন এবং চট্টগ্রাম ও দিনাজপুরে একজন করে পেয়েছে শাস্তি।

সমন্বয় কমিটির তথ্য, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জনের। এর মধ্যে অংশ নেয় ২ লাখ ৪১ হাজার ৭৩২ এবং অনুপস্থিত ১২ হাজার ১৫০ শিক্ষার্থী। তবে এদিন বহিষ্কার হয়নি কোনো শিক্ষার্থী।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি-২ পরীক্ষায় ১ লাখ ২০ হাজার ৯৬০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ হাজার ৩৯৯ জন। এই বোর্ডে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয় এক পরীক্ষার্থী।

গত মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী। ওইদিন বহিষ্কার হয় ছয়জন। আর দায়িত্বে অবহেলায় শাস্তির মুখে পড়েন এক শিক্ষক।

এসএসসি ও সমমানের পরীক্ষাবহিষ্কারঅনুপস্থিত পরীক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’