Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

পতাকা ঢাকা গাড়ি, ছিল না প্রটোকল হঠাৎ কেন্দ্রে শিক্ষামন্ত্রী

  • অনিয়মে সরালেন দুই পরিদর্শককে
নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৬:০৯
পতাকা ঢাকা গাড়ি, ছিল না প্রটোকল হঠাৎ কেন্দ্রে শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জের সিংগাইর এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

ছিল না কোনো প্রটোকল। আড়াল করে রাখা হয়েছিল সরকারি গাড়ির পতাকাও। এভাবেই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এসএসসি পরীক্ষারকেন্দ্রে পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানে গিয়েই অনিয়মের অভিযোগ পেয়ে সরানোর নির্দেশ দেন দুই কক্ষের পরিদর্শককে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই কক্ষে গিয়ে পরিদর্শকদের সরিয়ে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনো প্রটোকল না থাকায় কেন্দ্র পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ জানতে পারেনি। দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে রওনা দেন সাহরাইল উচ্চ বিদ্যালয়ের উদ্দেশে। সেখানে পরিদর্শন করেন ছয়টি কক্ষ। এরপর রওনা দেন ঢাকার উদ্দেশে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, ওসি মাজহারুল ইসলাম ও কেন্দ্র সচিব মাহফুজুল আলম।

এদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে নজিরবিহীন ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে প্রতিটি কেন্দ্র ও পরীক্ষার কক্ষকে। ক্যামেরার মডেল, আইডি ও পাসওয়ার্ড শিক্ষা বোর্ডের মাধ্যমে জমা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের আইটি সেলে। যাতে সরাসরি পর্যবেক্ষণ করা যায় কেন্দ্রগুলো।

এ ছাড়া বাধ্যতামূলক করা হয়েছে পরীক্ষার ফুটেজ কমপক্ষে ৩০ দিন সংরক্ষণ। সার্বিক পরিস্থিতি দ্রুত জানাতে বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে জেলা প্রশাসক (ডিসি) ও ইউএনওদের নিয়ে। মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল ঠেকাতে কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিগন্যাল জ্যামারও।

মানিকগঞ্জশিক্ষামন্ত্রীআ ন ম এহসানুল হক মিলনঅনিয়মএসএসসি ও সমমানের পরীক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’