‘ইয়েস গেইট’ উদ্বোধনে শুরু হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘হ্যাঁ মার্চ’

জুলাই গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত ও 'ইয়েস গেইট' উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী 'হ্যাঁ মার্চ' শুরু করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জুলাই গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত ও 'ইয়েস গেইট' উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী 'হ্যাঁ মার্চ' শুরু করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই নতুন কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে ০২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭.০০ শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত, শাহবাগে 'ইয়েস' গেইট উদ্বোধন। ০৩ ফেব্রুয়ারি রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও ইয়েস মার্চ কর্মসূচি যা ৯ ফেব্রুয়ারি শেষ হবে এবং ১০ ফেব্রুয়ারি গণভোটের এজেন্ট তালিকা প্রকাশ করা হবে। ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর,রাজশাহী,খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকায় এই কর্মসূচি পালন করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ বলেন, আমাদের ক্যাম্পেইনের নাম 'Rebuilding The Nation'। এই ক্যাম্পেইনের অধীনে আমরা গোল টেবিল, সেমিনার, সিম্পোজিয়াম করেছি এবং তার মধ্যে দিয়ে আইডিয়া জেনারেট করেছি যে কী কী করতে পারি এবং নতুন বাংলাদেশে আমরা কী কী দেখতে চাই , জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে কী কী হয়েছে তার ধারণা গুলো আমরা ইতোমধ্যেই উপস্থাপন করেছি। তারই ধারাবাহিকতা আমাদের 'Rebuilding The Nation' ক্যাম্পেইন চলমান রয়েছে। আমাদের যে লক্ষ্য যেটি হলো জুলাই অভ্যুত্থানের বৈপ্লবিক রুপান্তর নিশ্চিতে 'হ্যাঁ মার্চ' কর্মসূচি।
আজকেই শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে শাহবাগে ইয়েস গেইট উদ্বোধন করা হবে।



