Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

জাল সনদ : প্রথম ধাপে চাকরি হারাচ্ছেন ১৭৭ শিক্ষক

  • স্কুল-কলেজের ৬৩, মাদরাসার ১১৪ জনকে শোকজ
  • ব্যাখ্যা সন্তোষজনক না হলে মামলা
  • হতে পারে ফৌজদারি ও অর্থ মামলা
নূর মোহাম্মদ
নূর মোহাম্মদ
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৮:০৭
জাল সনদ : প্রথম ধাপে চাকরি হারাচ্ছেন ১৭৭ শিক্ষক

প্রতীকী ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল ও ভুয়া সনদ দিয়ে চাকরি বাগিয়ে নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে নজিরবিহীন অ্যাকশন শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে দেশ জুড়ে চিহ্নিত ৭৩৩ জন জাল সনদধারী শিক্ষক-কর্মচারীর মধ্যে প্রথম ধাপে ১৭৭ জনকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

একই সঙ্গে চাকরিজীবনে বেতন-ভাতা হিসেবে অবৈধভাবে তুলে নেওয়া রাষ্ট্রীয় কোষাগারের ৫৬ কোটি ৬৪ লাখ টাকা ফেরত নেওয়ার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। টাকা ফেরত না দিলে অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ আদালতে মামলাসহ হতে পারে ফৌজদারি মামলাও।

জাল সনদধারীদের বিরুদ্ধে শিক্ষা প্রশাসনের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চলতি সপ্তাহের শনি ও রবিবার (২৩ ও ২৪ মে) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যেও শিক্ষা প্রশাসনের দুই শীর্ষ বিভাগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর, প্রথম ধাপের এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

এর অংশ হিসেবে স্কুল-কলেজের ৬৩ জন এবং মাদরাসার ১১৪ জন শিক্ষককে চাকরিচ্যুতি ও এমপিও বাতিলের ১০ দিনের আলটিমেটাম দিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিস পাঠানো হয়েছে। কারিগরি অধিদপ্তরের আওতাধীন জাল সনদধারীদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা নেওয়া শুরু হবে বলে জানা গেছে।

ডিআইএ চূড়ান্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী, দুই দফায় মোট ৭৩৩ জন শিক্ষকের সনদ জাল চিহ্নিত করেছে। এরমধ্যে স্কুল ও কলেজ পর্যায় ৪৭১ জনের তালিকা গত ১৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠিয়ে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

গত ২৭ এপ্রিল মাদরাসা ও কারিগরি বিভাগে ২৬২ জন জাল সনদধারী তথ্য পাঠিয়ে একই সুপারিশ করে সংস্থাটি। তাদের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা ফেরত আদায়ের সুপারিশ করা হয়েছে। ২৬২ জনের মধ্যে ২৫১ জনের শিক্ষক নিবন্ধন সনদ ও বাকি ১১ জনের বিপিএড, বিএড বা গ্রন্থাগার বিষয়ের সনদ জাল।

ডিআইএ তথ্য বলছে, স্কুল-কলেজ পর্যায়ে বেশি জালিয়াতি হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ সনদে, ২২৯ জন। এনটিআরসিএ বা শিক্ষক নিবন্ধন সনদ জাল করেছেন ১৯৪ জন এবং বাকিরা বিএড, বিপিএড ও গ্রন্থাগার বিজ্ঞানের ভুয়া সনদ ব্যবহার করেছেন। এই ৪৭১ জন শিক্ষকের কাছ থেকে বেতন-ভাতা বাবদ নেওয়া ৬ কোটি ৬৪ লাখ টাকা ফেরত চাওয়া হয়েছে। সর্বমোট ৭৩৩ জন বেতন-ভাতা হিসেবে নেওয়া ৫৬ কোটি ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত নেওয়ার কাজ শুরু করেছে দপ্তরগুলো।

কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী অভিযুক্ত শিক্ষকরা প্রথম ধাপে তাদের নিয়োগ বাতিল করে চূড়ান্ত বরখাস্ত করা, এরপর ডিআইএর সুপারিশ অনুযায়ী চাকরিজীবনে বেতন-ভাতা হিসেবে নেওয়া মোট ৫৬ কোটি ৬৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়ার সুপারিশ করা হবে। যদি তারা টাকা ফেরত না দেন, তবে তাদের বিরুদ্ধে অর্থ আদায়ের জন্য অর্থ আদালতে মামলা করা হবে। স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে তাদের এমপিও সুবিধা। সরকারি ডেটাবেজ থেকে চিরতরে মুছে ফেলা হবে তাদের নাম। এরপর জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রকে ফাঁকি দেওয়ার অপরাধে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হবে। একই সঙ্গে যারা জেনেবুঝে এসব শিক্ষককে নিয়োগ দিয়েছেন, সেইসব পরিচালনা পর্ষদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ডিআইএর পরিচালক প্রফেসর এম এম সহিদুল ইসলাম জানান, জাল সনদে চাকরি করা শিক্ষকের পূর্ণাঙ্গ প্রতিবেদন সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে বেতন বন্ধ ও অর্থ ফেরতের সুপারিশ করেছি। এখন ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

ডিআইএএমপিওভুক্ত শিক্ষকচাকরিচ্যুত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise