শতভাগ সরকারি বেতন-ভাতা পেলেও অন্যদের মতো নির্দিষ্ট
আচরণবিধির মধ্যে নেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে তারা নির্বিঘ্নে জড়িয়ে পড়ছেন
শিক্ষার বাইরে থাকা ১৫ ধরনের কর্মকাণ্ডে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— দলীয় রাজনীতি,
জমি কেনাবেচায় দালালি, বাজার ও অটোরিকশা সমিতি নিয়ন্ত্রণ, ঠিকাদারি এবং স্থানীয় সরকার
নির্বাচনে অংশ নেওয়া। এগুলো বন্ধ করতে একটি আচরণবিধি তৈরি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এরপর শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কাজ শুরু করেছে। শিগগির এ-সংক্রান্ত খসড়া চূড়ান্ত করা
হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও...