Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসবভাতা শতভাগ করার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৭:১৫
এমপিওভুক্ত শিক্ষকদের উৎসবভাতা শতভাগ করার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন । ছবি: আগামীর সময়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসবভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।


মঙ্গলবার (১৪ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের উৎসবভাতা চালু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি তিনি। বিগত সরকার ২৫ শতাংশ উৎসবভাতাকে করেছেন ৫০ শতাংশ। এবার এ ভাতা ১০০ শতাংশ করার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের।’


এসময় বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন মন্ত্রী। তার ভাষ্য, ‘বগুড়াকে শিক্ষা নগরী বানাতে চান প্রধানমন্ত্রী। তার চাওয়া এটি হবে বাংলাদেশের এডুকেশনাল হাব। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আমরা বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলাম উত্তরবঙ্গে।’


এসময় শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকমতো পাঠদান হয় কি না, সেদিকে খেয়াল রাখার দায়িত্ব স্থানীয়দের কাঁধে তুলে দেন শিক্ষামন্ত্রী। কৃষকদের উদ্দেশ করে এহসানুল হক মিলন বলেছেন, ‘আপনারা সন্তানদের লেখাপড়া করতে পাঠান হালের গরু বিক্রি করে। আপনারা দরিদ্রতার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন স্কুল-কলেজ, সহযোগিতা করেছিলেন শিক্ষকদের। প্রতিটি স্কুলে যেন পাঠদান ঠিকমতো হয়, সেটা দেখার দায়িত্ব আপনাদের।’


এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেখানে সবাইকে নিয়ে শিক্ষা, উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।


মন্ত্রী লিখেছেন, ‘বাংলা নববর্ষের এই শুভক্ষণে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছরের সূচনা হোক নতুন আশা, প্রেরণা ও সম্ভাবনায় ভরপুর। আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার ধারক এই পহেলা বৈশাখ বাঙালির জীবনে এক অনন্য উদ্‌যাপন। আসুন, পুরোনো সব গ্লানি মুছে ফেলে নতুন বছরে আমরা গড়ে তুলি একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ। সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষা, উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার হোক এবারের নববর্ষের মূল প্রেরণা। সবাইকে জানাই সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধির কামনা। শুভ নববর্ষ!’

শিক্ষামন্ত্রীউৎসব ভাতাএমপিওভুক্ত শিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!