Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চান মার্কিন বিনিয়োগকারীরা

  • বিডার সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৭
জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চান মার্কিন বিনিয়োগকারীরা

বাংলাদেশে ব্যবসা প্রসার ও নতুন বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা এবং টেকসই নীতিগত সমর্থন চেয়েছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা। পাশাপাশি কাস্টমস ও লজিস্টিকস প্রক্রিয়ার আধুনিকায়ন এবং বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষায় সরকারের ধারাবাহিক নজরদারি প্রত্যাশা করেছেন তারা।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পক্ষে এ তাগিদ দেওয়া হয়। ২৫টি শীর্ষস্থানীয় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন প্রতিনিধির সমন্বয়ে গঠিত এই বহরটিকে এ যাবৎকালের অন্যতম বৃহৎ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাণিজ্য ও বিনিয়োগ খাতের বিশ্লেষকদের মতে, এ ধরনের সফরের মূল উদ্দেশ্য কখনোই তাৎক্ষণিক কোটি কোটি ডলারের নতুন বিনিয়োগ প্রস্তাব ঘোষণা করা নয়; বরং এর মূল লক্ষ্য বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সরাসরি পরখ করা, সরকারের নীতিগত অগ্রাধিকার সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া এবং দেশে এরই মধ্যে কর্মরত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর বর্তমান চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ব্যবসায়িক আস্থার পরিবেশ সুদৃঢ় করা।

ইউএস কাউন্সিলের অতীত সফরগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এ ধরনের বাণিজ্য প্রতিনিধিদলের ধারাবাহিক বৈঠকগুলোর ইতিবাচক ফল পেতে কিছুটা সময় লাগে। প্রতিনিধিদলগুলো সফর শেষে তাদের পর্যবেক্ষণ দেশটির নীতিনির্ধারক ও মূল করপোরেট হাউজগুলোতে প্রতিবেদন আকারে জমা দেয়। ফলে তাৎক্ষণিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত না হলেও, এ সফরগুলো ভবিষ্যতের বড় অঙ্কের বিদেশি সরাসরি বিনিয়োগের (এফডিআই) ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচনা করা হয়।

বৈঠকে বিডার পক্ষ থেকে প্রতিনিধিদলকে জানানো হয়, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার এরই মধ্যে একাধিক বড় ধরনের পদ্ধতিগত ও কাঠামোগত সংস্কার করেছে। সম্প্রতি বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পিপিপিএ কর্তৃপক্ষকে এক ছাতার নিচে এনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে একক ও শক্তিশালী বিনিয়োগ সংস্থা গঠনের আইনিপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, একাধিক সংস্থার দ্বারে দ্বারে না ঘুরে দেশি-বিদেশি উদ্যোক্তারা যেন এক দরজাতেই সব ধরনের সেবা পান।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সরকারের সংস্কারমূলক উদ্যোগ ও আধুনিকায়নকে স্বাগত জানিয়েছে। তবে আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করতে শুল্ক প্রক্রিয়া আরও আধুনিক করার বিষয়ে তাগিদ দিয়েছেন তারা।

বিডা কর্মকর্তারা বলছেন, সার্বিকভাবে এ সফর সরাসরি নতুন কোনো বড় বিনিয়োগের তাৎক্ষণিক ঘোষণা না আনলেও, সংস্কার ও আস্থা বাড়ানোর যে প্রক্রিয়া বর্তমানে চলছে, তা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে এক আকর্ষণীয় ও নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

জ্বালানিবিডাবিজনেস কাউন্সিলবিনিয়োগকারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা