Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

৮ ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক ফল প্রকাশ

ডাচ-বাংলা ও এনআরবিসির দাপট, পিছিয়েছে এবি-আইএফআইসি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:১৫
ডাচ-বাংলা ও এনআরবিসির দাপট, পিছিয়েছে এবি-আইএফআইসি

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ ব্যাংকের চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৫টি ব্যাংকের মুনাফা বেড়েছে এবং ৩টি ব্যাংকের পারফরম্যান্সে অবনতি হয়েছে। মুনাফা বৃদ্ধির দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে এনআরবিসি ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক। অন্যদিকে লোকসান বেড়েছে এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের। এছাড়া মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও ওয়ান ব্যাংকের মুনাফা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে এনআরবিসি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৬৬৩ শতাংশ বেড়ে ০.৬১ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৮ টাকা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির ইপিএস ০.০০৩ টাকা থেকে বেড়ে ০.৪৭৯ টাকায় পৌঁছেছে, যা শতাংশের হিসাবে প্রায় ১৫ হাজার ৮৬৭ শতাংশ বৃদ্ধি। ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৪৬ টাকা।

মুনাফা বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। ব্যাংকটির ছয় মাসের সমন্বিত ইপিএস ৩১৮ শতাংশ বেড়ে ৪.৩৫ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছর ছিল ১.০৪ টাকা। দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ০.১৭ টাকা থেকে বেড়ে ১.৭৮ টাকায় দাঁড়িয়েছে। ৩০ জুন শেষে ব্যাংকটির এনএভিপিএস হয়েছে ৬১.১৫ টাকা।

এসবিএসি ব্যাংকের ছয় মাসের সমন্বিত ইপিএস ২১ শতাংশ বেড়ে ০.১৭ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ০.১৪ টাকা। দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ০.০১ টাকা থেকে বেড়ে ০.০৩ টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকটির এনএভিপিএস ১৩.৭১ টাকা।

অন্যদিকে পূবালি ব্যাংকের ছয় মাসের সমন্বিত ইপিএস প্রায় ১৯ শতাংশ বেড়ে ৪.৩৯ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৩.৭০ টাকা। দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ২.৫১ টাকা থেকে বেড়ে ২.৯৫ টাকায় উন্নীত হয়েছে। ৩০ জুন শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮.৯০ টাকা।

অপরদিকে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ছয় মাসের সমন্বিত ইপিএস ৭ শতাংশ কমে ০.৯৯ টাকায় নেমে এসেছে, যা আগের বছর ছিল ১.০৭ টাকা। দ্বিতীয় প্রান্তিকেও ইপিএস ৪১ শতাংশ কমে ০.১৭ টাকায় দাঁড়িয়েছে। ব্যাংকটির এনএভিপিএস হয়েছে ২৮.১৬ টাকা।

ওয়ান ব্যাংকের ছয় মাসের সমন্বিত ইপিএস ৮ শতাংশ কমে ০.৭৮ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ০.৮৫ টাকা। তবে দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস ৮৩ শতাংশ বেড়ে ০.৪৪ টাকায় উন্নীত হয়েছে। ৩০ জুন শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২.৯৯ টাকা।

অন্যদিকে এবি ব্যাংকের ছয় মাসের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ১০ শতাংশ বেড়ে ২১.৬২ টাকায় পৌঁছেছে, যা আগের বছর ছিল ১৯.৬৩ টাকা। তবে দ্বিতীয় প্রান্তিকে লোকসান ২৬ শতাংশ কমে ১২.৪১ টাকায় নেমে এসেছে। ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ঋণাত্মক ৫৭.৮৫ টাকা।

সবশেষে আইএফআইসি ব্যাংকের ছয় মাসের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ৪৮ শতাংশ বেড়ে ৮.৬৮ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৫.৮৭ টাকা। দ্বিতীয় প্রান্তিকেও লোকসান ২৮ শতাংশ বেড়ে ৪.২০ টাকায় উন্নীত হয়েছে। ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ঋণাত্মক ৩.৬৯ টাকা।

ডাচ-বাংলাএনআরবিসি
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    advertiseadvertise