প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সহজ, দ্রুত ও নিরাপদে স্বজনদের কাছে পৌঁছে দিতে এনআরবিসি ব্যাংক পিএলসি এবং বিকাশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।
এনআরবিসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান এবং বিকাশের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম খান, মো. শাহীন হাওলাদার, ইন্টারন্যাশনাল ডিভিশনে...