এনআরবিসি ব্যাংকের ডিএমডি ও সিবিও হলেন শাহিন হাওলাদার

মো. শাহিন হাওলাদার
এনআরবিসি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন মো. শাহিন হাওলাদার। ব্যাংকিং খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
এনআরবিসি ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, মধুমতি ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ব্যবসায়িক প্রবৃদ্ধি, কৌশলগত উন্নয়ন ও কার্যকরী উৎকর্ষতায় উল্লেখযোগ্য অবদান রাখেন।
১৯৯৫ সালের অক্টোবরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন মো. শাহিন হাওলাদার। কর্মজীবনে তিনি করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, কৃষি ও গ্রামীণ ব্যাংকিং, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেলস (এডিসি) ও কার্ডস, ট্রানজ্যাকশন ব্যাংকিং, বৈদেশিক রেমিট্যান্স, বিশেষ সম্পদ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য, অফশোর ব্যাংকিং এবং শাখা ব্যাংকিংয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, চিফ বিজনেস অফিসার, হেড অব বিজনেস এবং হেড অব ব্রাঞ্চেসসহ বিভিন্ন নেতৃত্বের পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম), প্রজেক্ট ফাইন্যান্স, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এসএমই ফাইন্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে দেশি ও আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন।
ব্যাংকিং অঙ্গনে পেশাদারিত্ব, ব্যবসায়িক দূরদর্শিতা এবং টেকসই প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকারের জন্য মো. শাহিন হাওলাদার সুপরিচিত।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেমোগ্রাফিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ে এমবিএ ডিগ্রিও অর্জন করেছেন।




