এনআরবিসি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন মো. শাহিন হাওলাদার। ব্যাংকিং খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।এনআরবিসি ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, মধুমতি ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ব্যবসায়িক প্রবৃদ্ধি, কৌশলগত উন্নয়ন...