Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

আর্থিক জটিলতায় থাকা একমি পেস্টিসাইডসের অস্বাভাবিক দর বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৯:২১
আর্থিক জটিলতায় থাকা একমি পেস্টিসাইডসের অস্বাভাবিক দর বৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিতর্কিত কোম্পানি একমি পেস্টিসাইডস কর্তৃপক্ষ ব্যাংক ও লিজিং কোম্পানির ৩২ কোটি ২৫ লাখ টাকার ঋণ ও লিজ নিয়ে জটিলতায় জড়িয়েছে। এছাড়া ব্যবসাও ভালো যাচ্ছে না কোম্পানিটির। তারপরও সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। এ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ তদন্তে নামলেও তাতে সহযোগিতা করেনি কোম্পানি কর্তৃপক্ষ।

একমি পেস্টিসাইডসের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে জানানো হয়েছে, একমি পেস্টিসাইডসের কাছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ৬ কোটি ১৭ লাখ টাকার ঋণ রয়েছে। এ ছাড়া ন্যাশনাল ফাইন্যান্সের ২৬ কোটি ৮ লাখ টাকার লিজ ফাইন্যান্স রয়েছে।

তবে এসব অর্থ পরিশোধ করছে না একমি পেস্টিসাইডস কর্তৃপক্ষ। এ নিয়ে এমটিবি কর্তৃপক্ষ ২০২৩ সালের ২৮ নভেম্বর মৌখিকভাবে জানায় এবং লিখিত লিগ্যাল নোটিশ দিয়েছে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর। আর ন্যাশনাল ফাইন্যান্স কর্তৃপক্ষ লিগ্যাল নোটিশ দিয়েছে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর। তারপরও ঋণ ও লিজের অর্থ পরিশোধ করেনি একমি পেস্টিসাইডস কর্তৃপক্ষ।

একমি পেস্টিসাইডসের ঋণ ও লিজের অর্থ পরিশোধ না করার কারণে এই বিষয়টি কোম্পানির ক্ষেত্রে উল্লেখযোগ্য আর্থিক ও আইনি জটিল পরিণতি ডেকে আনতে পারে বলে জানিয়েছেন নিরীক্ষক।

এদিকে শেয়ারবাজারে আসার আগে প্রসপেক্টাসে কোম্পানিটির যে ৫ বছরের আর্থিক হিসাব প্রকাশ করা হয়, সেখানে নিয়মিত আয় ও মুনাফা বাড়ে বলে দেখানো হয়েছিল। তবে শেয়ারবাজারে আসার পরে ধারাবাহিক নিম্নমুখী।

দেখা গেছে, শেয়ারবাজারে আসার পরে কোম্পানিটির প্রথম অর্থবছরে (২০২১-২২) আয় কিছুটা বেড়ে হয় ১৫৯ কোটি ১১ লাখ টাকা। কিন্তু মুনাফা হয়নি আগের মতো। শেয়ারবাজারে আসার আগে মুনাফা বাড়লেও তালিকাভুক্তি পরে কমে যায়। কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের ১৯ কোটি ৪৭ লাখ টাকার মুনাফা তালিকাভুক্তির প্রথম বছরেই কমে হয় ১৮ কোটি ৮৮ লাখ টাকা।

তবে এর পরের ২০২২-২৩ অর্থবছরে হয়ে যায় সবদিক দিয়েই বড় পতন। কোম্পানিটির ১৫৯ কোটি ১১ লাখ টাকার পণ্য বিক্রি নেমে আসে ১২০ কোটি ৪৬ লাখ টাকায়। এক্ষেত্রে কমে ৩৮ কোটি ৬৫ লাখ টাকার বা ২৪ শতাংশ। তবে নিট মুনাফা কমে যায় আরও বেশি হারে। এক্ষেত্রে মুনাফা কমে ৫ কোটি ৮৮ লাখ টাকার বা ৩১ শতাংশ।

এরপরে ২০২৩-২৪ অর্থবছরে আরেক ধাপ এগিয়ে কোম্পানিটি লোকসানে নামে। ওই অর্থবছরে কোম্পানিটির ১০ কোটি ২৮ লাখ টাকা লোকসান হয়। আর সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে লোকসান আরও বেড়ে যায়। ওই অর্থবছরে শেয়ারপ্রতি ১.১৪ টাকা করে মোট ১৫ কোটি ৩৮ লাখ টাকা লোকসান হয়েছে। লোকসানের এই ধারাবাহিকতা চলতি অর্থবছরেও অব্যাহত আছে।

এ পরিস্থিতির মধ্যেও একমি পেস্টিসাইডসের শেয়ার দর সম্প্রতি বাড়ছে। দেখা গেছে, গত ১ মার্চ একমি পেস্টিসাইডসের শেয়ার দর ছিল ১৬.০০ টাকায়, যা ১২ এপ্রিল লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৬.৬০ টাকায়। অর্থাৎ দেড় মাসেরও কম সময়ের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১০.৬০ টাকা বা ৬৬ শতাংশ।

একমি পেস্টিসাইডসের এই দর বৃদ্ধি নিয়ে তদন্তে নামে ডিএসই কর্তৃপক্ষ। তারা গত ৮ এপ্রিল কোম্পানি কর্তৃপক্ষের কাছে শেয়ারটির সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায়। তবে কোম্পানি কর্তৃপক্ষ কোন জবাব দেয়নি।

উল্লেখ্য, ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া একমি পেস্টিসাইডসের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩৫ কোটি টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের মালিকানা ৬৮.২০ শতাংশ।

শেয়ারবাজারদর বৃদ্ধিআর্থিক জটিলতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক